বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখক: Basirah
বুকের মধ্যে এক পৃথিবী আছে। যেটা এই পৃথিবীর সমান ই। কিন্তু এই পৃথিবীর মতো বিশ্রী না।
আমার মনের পৃথিবীটা এতো সুন্দর। সেখানে হিংসা, বিদ্বেষ, অহংকার, অন্যায় অত্যাচার, অবিচার কিছু নেই।
বাচ্চাদের বড় হবার মতো সুন্দর উপযুক্ত পরিবেশ। বাচ্চারা খেলতে সুযোগ পায়, পড়তে সুযোগ পায়, পুষ্টিকর খাবার পায়, প্রতিভা বিকশিত করার সকল উপকরণ ই বিদ্যমান। আদর্শ মুসলিম হিসেবে বড় হবার সকল কিছুই আছে।
বড়রা ছোটদের আদর করে, ছোটরা বড়দের সম্মান করে...
ছেলে মেয়েদের আলাদা আলাদা শিক্ষার পরিবেশ। স্কুল, কলেজ, মাদ্রাসা ,বিশ্ববিদ্যালয়, । কেউ টিচার হয়, কেউ চিকিৎসক,কেউ ইন্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ লেখক,কেউ সাহিত্যিক, কেউ আধুনিক কৃষক, কেউ উদ্যোক্তা।
সেখানে মানুষ শুধু মাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নটাই বুঝে। অযাচিত কথা নাই ,কাজ নাই। সময়ের সঠিক ব্যবহার করে সবাই।
খেলাধুলা শুধু মাত্র বিনোদন, শারীরিক পরিশ্রম শুধু মাত্র শরীর ভালো রাখার উদ্দেশ্যে। বিশ্বকাপ খেলার মতো এতো বাড়াবাড়ি নাই।
সামাজিক ব্যাধি যেমন: খাদ্য ভেজাল,অবৈধ প্রেম ভালোবাসা ,পরোকীয়া, সম্পদ মেরে খাওয়া, দেশের সম্পদ বিদেশে পাচার করা,এতিমের হক নষ্ট করা, এসব কিছুই নেই।
যেখানে মানুষের কথার দাম থাকবে। সীমান্ত হত্যাকাণ্ড বলে কিছু থাকবেনা। হাদী হত্যাকাণ্ড হবেই না। হাদী হত্যার বিচার হবে। হাদীর কথা মনে হলে দম বন্ধ হয়ে আসে। ওর বউ ,বাচ্চা, মা ওরা কিভাবে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছে!!
শুধু ন্যায়,ইনসাফ এসব থাকবে। মাঝে মাঝে না সব সময়ই মনে হয় আল্লাহ যা মন মানসিকতা দিয়েছো আমার তো খলিফা ওমর রা এর যামানায় থাকার কথা। যখন মা দুধে পানি মেশাতে বললে মেয়ে বলতো, মা আল্লাহ তো সব দেখছে এমন পৃথিবী...
আল্লাহ আমাদের সন্তানদের জন্য পৃথিবীর সুষ্ঠুভাবে বসবাস উপযোগী করে দাও। না ই যদি হয় , সসম্মানে দুনিয়ার জীবন শেষ করে জান্নাত দিয়ো। আমীন..
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now