বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মনুষ্য এক কঠিন জিনিস । বোঝার উপায় নেই কখন কি বলে..কি করে এবং তাহাদের মাথায় কি খেলা করে...
কাহিনী বেশিদিনের পুরনো নয়। এইত গত বছরের কথা । স্কুলে এক স্পোর্টস প্রোগ্রাম ছিল । সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুপুর সাড়ে এগারটা বেজে গেল । জানি আমার শ্রদ্ধেয় আম্মাজান খালামনির বাসায় অবস্থান করছে । তাই আমি বাড়িতে একা । ভাবলাম কিছু বানিয়ে খাওয়া যাক । দুই থেকে তিন মিনিটের মদ্ধে নুডলস বানিয়ে ফেললাম । খাওয়া শুরু করব এমন সময় দরজায় কড়া পড়ল...ধুর খাওয়াটাই মাটি ।...
দরজা খোলার সাথে সাথে ঘরে ঢুকে পড়ল অ্যাঞ্জেল ।(আমাদের ছোট্ট প্রতিবেশী )। আদুরে কণ্ঠে বলল...
"টুকটুকি আপু..মামমাম বাড়ি নেই তো..তোমাল বাসায় একটু থাকি "। বললাম "কিউটের ডিব্বা..নো প্রবলেম "। এমন সময় ফোন এল আমার মা জননীর । কথা বলে এসে দেখি কিউটের ডিব্বা আমার সব নুডলস খেয়ে ফেলেছে..((
শুধু সে একা নয় আরও একটা কিউটের ডিব্বাকে নিয়ে এসেছে । আমার দিকে তাকিয়ে বলল "টুকটুক...আমি সকালে কিছু খাইনি..তোমার তা খেয়ে ফেললাম..তাই বুনুকে ও এনেছি..ওত খাইনি.."
পরে জানলাম এই আরকটি কিউটের ডিব্বা হলেন অ্যাঞ্জেল এর ছোট বোন...কি করব আপনারই বলুন....ছোট কিউটের ডিব্বা আমার অনেক পছন্দের..তাই নিজের খাওয়া মাটি করে ওদের খাওয়াতে পারলেই আনন্দ..ওদের আনন্দটুকু মনে হয় শুধু আমার..
ওহ..এই কিউটের ডিব্বা কিন্তু পরেরদিন তাদের বাসায় আমাকে ইনভাইট করেছিল...))
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now