বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এই বাড়িতে !!

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X সে অনেক বছর আগের কথা । তখন মানুষের বাড়ি এই বিদ্যুতের বাতি ছিল না । টিভি মোবাইলের ও বালাই ছিল না । কারও কারও ঘরে রেডিও ছিল আর খুব বড়লোক হলে তাঁদের বাড়ি টেলিফোন থাকত । ঐ দিন রাতে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে । ডাক্তার সাহেবের কেরোসিনের কুপি টা বার বার নিভে যাওয়ার উপক্রম হচ্ছে । মনেহচ্ছে বার বার কেউ ফু দিয়ে ওটা নিভিয়ে দেয়ার চেষ্টা করছে । রাত ও বেশ হয়েছে । ডাক্তার সাহেব ঘুমানোর জন্য তৈরী হচ্ছেন প্রায় এমন সময় হঠাৎ ফোন টা বেজে উঠল ডাক্তার সাহেব এই ঠিকানায় দ্রুত আসুন আমি একটা শ্বাসকষ্টের রোগী । হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে । তারাতারি আসুন প্রচণ্ড খারাপ বোধ করছি । রোগীর কন্ঠ শুনে মনেহল অবস্থা খুব বেশী ভাল না । দেরী করা ঠিক হবে না । ডাক্তার সাহেব রোগীর বাড়িতে পৌঁছেই বুঝলেন বাড়িতে মনেহয় তেমন কেউ নেই । উপরতলা থেকে রোগীর গোঙ্গানীর আওয়াজ পাওয়া যাচ্ছে । দ্রুত উপরতলায় উঠে দেখলেন রোগীর মাথার পাশে টিমটিম করে আলো জ্বলছে । রোগীর সম্পূর্ণ দেহ একটা সাদা কম্বলে ঢাকা । দেখি আপনার হাতটা একটু বের করুন । রোগী হাত বের করল ঠিকই তবে সেটা হাত না রক্ত মাংশ হীন একটা কঙ্কাল । আগে খেয়াল করেননি এখন দেখলেন রোগীর মুখ টাও অস্পষ্ট । কুপির আলোটা মুখের উপর নিয়ে দেখলেন একি এটা তো মানুষ না পুরোটাই কঙ্কাল । ডাক্তার সাহেব ভয়ে চিৎকার দিবেন সে শক্তি ই নেই । হঠাৎ একটা দমকা হাওয়ায় ঘরের বাতিটা নিভে গেল । ডাক্তার সাহেব একটা দিসলাই কাঠি জ্বালালেন । অপস্ট অন্ধকারে দেখলেন কঙ্কালের হাতটা তার দিকে আসছে । পড়িমরি করে অভিশপ্ত বাড়ি থেকে বের হলেন । সকালে পুলিশ নিয়ে ঐ বাড়িতে গেলেন । নিতান্তই একটা পোড়ো বাড়ি অনেকদিন মানুষ থাকে না বলে মনে হল । রাতে ডাক্তার যে রুমে গিয়েছিলেন ঐ রুম টার দরজা এখনও খোলা অবস্থায় আছে । ঘরে একটা খাট আছে ঠিকই কিন্তু সেটা বহু পুরোনো । দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন ব্যবহার করা হয়না । দারোগা সাহেব অনেক পরিক্ষা নিরিক্ষা করে বললেন আসলে ডাক্তার সাহেব আপনার মনেহয় কোথাও ভুল হচ্ছে আমার মনে হয় আপনি কেন গত কয়েক বছরের মধ্যে এই ঘরে কেউ প্রবেশ করেনি , পুরোটাই আপনার কল্পনা বা ভ্রম । ডাক্তার সাহেব ও গতকাল রাতের ঘটনার কোন চাক্ষুস প্রমাণ দিতে পারলেন না । সবাই রুম থেকে বের হওয়ার পর ডাক্তার সাহেব দেখলেন ঘরের মেঝেতে একটা আধপোড়া দিশলাই কাঠি । দেখেই বোঝা যাচ্ছে এটা একেবারেই নতুন । ডাক্তার সাহেব পুলিশ কে কাঠিটা দেখালেন । এই ঘরের মধ্যে একমাত্র এই কাঠিটাই বলে দিচ্ছে এটা অনেক পুরনো নয় এটা গতকাল ই ব্যবহার করা হয়েছে । পরে অবশ্য দারোগা সাহেব এর কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেন নি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ ভাঙা বাড়িতে অ্যাডভেঞ্চার
→ অভিশপ্ত বাড়িতে একরাত
→ নানীর বাড়িতে ঘুম
→ বিয়ে বাড়িতে
→ শেকসপিয়রের বাড়িতে
→ শেকসপিয়রের বাড়িতে
→ হাসন রাজার পুরনো বাড়িতে,,,,,,,,,,,,,,,,,,,
→ এই বাড়িতে প্রেম নিষিদ্ধ
→ এই বাড়িতে !!
→ বাবু বললেন যে,তিনি বাড়িতে নেই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now