বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এ টেল অব এন আনটোল্ড লাভ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আরাফাত হোসেন (০ পয়েন্ট)

X (লেখক-আরাফাত হোসেন) রাসেল ফোনে কথা বলছিল। হঠাৎ হাত থেকে ফোনটা পড়ে গেল। ইচ্ছে করে ফেলেনি আবার পড়ে যাওয়া আটকানোর চেষ্টাও করেনি। অনেকটা স্ট্যাচুর মতই হয়ে গেছে যেন। মুখের ভাষাও হারিয়ে ফেলেছে। হঠাৎ মেজের উপর আছড়ে পড়ল ও। পড়ে রইল কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ★★★★★ ফেইসবুকটা রাসেলের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িঁয়েছে। আজ যথারীতি ফেইসবুকে ডুকে একটা ফটো দেখেই মাথাটা গরম হয়ে গেল। ফটোটা তার কোনো বন্ধুর নয়। তার এক ফ্রেন্ড (ফেইসবুক ফ্রেন্ড) এর লাইকের বদৌলতে ফটোটা তার সামনে হাজির হয়েছে। হুট করেই কমেন্ট বক্সে গিয়ে লিখল পারকিনসন (মৃগী রোগ) রোগীর মত ফটো না দিয়ে স্বাভাবিক ফটো দিতে পারনা। (আসলে ওটা একটা সেলফি ছিল, আর ফেইসবুকে মেয়েদের সেলফি স্টাইল সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন পরে না।) কমেন্টা করার পরই ভাবল দেত্তেরি এটা উচিৎ হলো না। কোথাকার কোন মেয়ে ফটো দিল তাতে আমার কি!কমেন্টা ডিলিট করতে যাবে এমন সময় দেখল নোটিফিকেশন এসেছে। গিয়ে দেখল মেয়েটা কমেন্ট এর রিপ্লাই দিয়েছে। রিপ্লাই টি ছিল-"স্যরি। কিন্তু ওই রোগটা থাকলে খুশিই হতাম। আর আপনিতো আমার ফ্রেন্ড নন আপনার কাছে আমার ফটোটা গেল কিভাবে?"রাসেল রিপ্লাই পড়েই বুজতে পারল কমেন্টটা করা সত্যিই উচিৎ হয়নি। সে আবার রিপ্লাই দিল-"আসলে স্যরিটা আমারই বলা উচিৎ। কিন্তু রোগটা হলে ভাল হত কেনো?"মেয়েটির রিপ্লাই-"তাহলে হয়ত এ রোগটা আমাকে দেওয়া হত না।" "কোন রোগ?" "থাক ওসব না জানলেও চলবে। বাই" রাসেল ভেবেছিল চটপটে ধরনের মেয়ে হবে। কিন্ত এখন মেয়েটার প্রতি একটা টান অনুভব করল। ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেইসবুক থেকে বেরিয়ে পড়ল। (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

→ এ টেল অব এন আনটোল্ড লাভ (পরবর্তী অংশ)
→ এ টেল অব এন আনটোল্ড লাভ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now