বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুই বয়াম ফারসি ভাষা পব-1

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siyam khan (০ পয়েন্ট)

X অনেক মানে বহু-বহু দিন আগের কথা। একবার হলো কি,দুরানিরা কায়রো এলাকা দখল করে নিল। ঐ এলাকার ভেতর ছিল তাঁতিদের গলি। তাঁতিদের ভাষা দুরানিদের ভাষা থেকে আলাদা,দুরানিদের ভাষা ফারসি। তাঁতিরা খুব ঝামেলায় পরে গেল। সরকারি লোকজন এসে তাদের কি বলে যায় তারা কিছুই বোঝা যায় না। বিশেষ ভাবে তহশিলদার যখন খাজনা নিতে আসে তখন তাঁতিদের বোকা বানিয়ে বেশি টাকা নিয়ে যায় ভাষা না জানার কারনে। তাঁতিরা ফারসি ভাষাই বোঝে না হিসাব করবে কিভাবে?তখন সেখানকার গলির তাঁতিরা আলোচনা করে বলল যে তাদের কিছু ফারসি ভাষা কেনা দরকার। যেমন বলা তেমন কাজ। পরে গেল সাজ-সাজ। তাদের ভেতরে সব চাইতে যারা চালাক এমন দুজনকে টাকা পয়সা দিয়ে কাবুলে পাটানো হলো। খুব দামি টাই আনতে হবে,তাই তারা পেশোয়ার,খাইবার পাসের এলাকা পেরিয়ে গেল। ওখানে যার সাথেই দেখা হয় তাকেই তারা বলে:আছে নাকি বেচার মত কিছু ফারসি ভাষা। সবাই হাসে আর উপহাস করে। কেউ আবার যা ভাগ বলে সরে পরে। ওরা ভাবে তাহলে কি ফারসি ভাষা কেনা হবে না?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

→ দুই বয়াম ফারসি ভাষা পব-1

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now