বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পের নাম- "ঢাকের দেশে,ঢাকির বেশ"
লেখনী- সমীর মন্ডল
শক্ত হৃষ্টপুষ্ট কাঠের শরীর তার।ব্যারেল আকৃতির দুই প্রান্ত একবারে টানটান করে চামড়ায় ঢাকা।সরু কাঠির আঘাতে কতই না সুর,ছন্দ,তাল মিলেমিশে যায়, একাকার হয় জীবনের যাবতীয় ক্লান্তি।ডঙ্কা অর্থাৎ ঢাক তাকে এককালে বদ্যিনাথ ও বলা হতো।সতিই যেন ঢাকের তালে মন খুশিতে ভরে ওঠে।
তাকে ঘিরেই তো শ্রেষ্ঠ উৎসবে মাতোয়ারা হয়ে উঠে আপামর বাঙালি।নতুন পোশাক আর আলোঝলমলে পরিবেশে লিপ্ত হয় একে অন্যকে
টেক্কা দেওয়ার অঘোষিত প্রতিযোগিতায় ।
এ প্রতিযোগিতার প্রতিযোগী অবশ্য সকলেই, খালি স্বপন,শ্যামল ও তাদের মতো কিছু মানুষ ছাড়া। তারা যে ঢাকি। তাদের ঢাকের বোলেই তো সম্পন্ন হয় মা দূর্গার বোধন থেকে বিসর্জন। যত দায়িত্ববোধ সবই যেন তখন তাদের হাতে, তাদের বুঝি মানায় এসব! শহরের আলোকিত আকাশ, উন্মুক্ত বিলাসিতা এসব থেকে তারা অনেক দূরে।তবু তারা ঢাক বাজায়; ঢাক বাজায় মন ভরে। তারা জানে এ উৎসব সবার নয়। ঢাক বাজিয়ে উপার্জন হলে, তবেই তো তারা বাড়ি ফিরে উৎসব পালন করবে। অনাড়ম্বর,আলো ঝলমলহীন সে উৎসবে হয়তো বিলাসিতা নেই, থাকে শুধু কয়েকটা দিন ভালোভাবে বেঁচে থাকার অকৃত্রিম আনন্দ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now