বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দ্বিতীয় রামসেস
দ্বিতীয় রামসেস (জন্ম আনু. খ্রিস্টপূর্ব ১৩০৩; মৃত্যু জুলাই বা আগস্ট ১২১৩ খ্রিস্টপূর্ব; শাসনকাল ১২৭৯–১২১৩ খ্রিস্টপূর্ব), যিনি মহান রামসেস হিসেবেও পরিচিত, মিশরের উনবিংশতম রাজবংশের তৃতীয় ফারাও রাজা ছিলেন। প্রায়শই তাকে মিশরীয় সাম্রাজ্যের সবচেয়ে মহান, সবচেয়ে উদযাপিত ও সবচেয়ে শক্তিশালী ফারাও হিসেবে বিবেচনা করা হয়। তার উত্তরসূরিগণ এবং পরবর্তী মিশরীয়রা তাকে "মহান পূর্বপুরুষ" বলে সম্বোধন করতেন। দ্বিতীয় রামসেস ক্যানানে মিশরীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে লিভ্যান্টে বহুসংখ্যক সামরিক অভিযানের নেতৃত্ব দেন। দক্ষিণে নুবিয়াতেও তিনি অভিযান পরিচালনা করেছিলেন বলে বাইত আল-ওয়ালি এবং জারফ হুসেইনের রচনায় উল্লেখ পাওয়া যায়
"মহান রামসেস"
আবু সিম্বেলে দ্বিতীয় রামসেসের চারটি বাহ্যিক উপবিষ্ট ভাস্কর্যের মধ্যে একটি।
আবু সিম্বেলে দ্বিতীয় রামসেসের চারটি বাহ্যিক উপবিষ্ট ভাস্কর্যের মধ্যে একটি।
১৪ বছর বয়সে, রামসেসের পিতা দ্বিতীয় সেটি রামসেসকে প্রিন্স রিজেন্ট বা ভবিতব্য রাজা হিসেবে নিয়োগ দেন। ঐতিহাসিকগণের ধারনামতে, তিনি তার কৈশোরের শেষার্ধে সিংহাসনে অধিষ্ঠিত হন এবং ১২৭৯ থেকে ১২১৩ খ্রিস্টপূর্ব পর্যন্ত মিশর শাসন করেন। মৃত্যুকালে তার বয়স কত ছিল তা নিয়ে নানান মত রয়েছে; খুবসম্ভব তা ৯০ বা ৯১ বছর সম্ভাব্য হিসেবে ধরা হয়। দ্বিতীয় রামসেস তার শাসনকালে ফারাওদের মধ্যে সবচেয়ে বেশিবার সেড উৎসব উৎযাপন করার সৌভাগ্য লাভ করেন। মৃত্যুর পর, তাকে ভ্যালি অব দ্য কিংসের একটি সমাধিতে কবরস্থ করা হয়; পরবর্তীতে তার দেহকে একটি রাজ সংগ্রহশালায় স্থানান্তর করা হয়, যেখানে ১৮৮১ সালে তা আবিষ্কৃত হয়, এবং বর্তমানে এটি কায়রো জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
তার রাজত্বকালের প্রথমার্ধে তিনি নগর, মন্দির এবং সৌধ নির্মাণে মনযোগী ছিলেন। তিনি নীল ডেল্টায় তার নতুন রাজধানী এবং সিরিয়ায় তার অভিযানের প্রধান ঘাঁটি হিসেবে পাই-রামসেস নামে একটি নগরী স্থাপন করেন। গ্রিক উৎসে তিনি "অজিম্যান্ডিয়াস" নামে পরিচিত, রামসেসের সিংহাসনের নামের একটি অংশের গ্রিক প্রতিবর্ণীকরণ থেকে, Usermaatre Setepenre, যার অর্থ "রা-এর ন্যায়বিচার রা এর শক্তিশালী নির্বাচন"।
এটি আজও একটি রহস্যময় স্থান।
সংগ্রহীত
ভালো লাগলে কমেন্ট করবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now