বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দ্বিতীয় বাসর রাত (৫)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আরাফাত হোসেন (০ পয়েন্ট)

X (Apu Tanvir) কেমন যেন অদ্ভুদ লাগছিলো নিজের কাছেই যে মীম আসলেই আমার সাথে যাচ্ছে, একই রিক্সায় করে আমার বাসায় থাকার জন্য । হলের গেট দিয়ে যখন বেরিয়ে এল তখনও ওর দৃষ্টিটা নিচের দিকে ছিল । একটু যেন লজ্জা পাচ্ছিলো আমার সাথে যাওয়ার জন্য কিংবা অন্য কিছু হবে হয়তো । আমাকে দেখে একটু হাসলো । প্রতি উত্তরে আমিও হাসলাম । ব্যাগটা হাতে নিয়ে যখন রিক্সায় উঠলাম মীম প্রথমেই বলল -আব্বু ফোন দিয়েছিল ? সন্ধ্যার দিকে দিয়েছিল । আমি তখন কেবল বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি । তখই ফোন টা এসে হাজির ! আমি নাম্বারটা দেখেই তাড়াতাড়ি রিসিভ করে সালাম দিলাম । -শুনলাম ওদের নাকি হল ভ্যাকেন্টের নির্দেশ দিয়েছে ? -জি ! -তুমি কি ওকে বাসায় রাখতে আসবে ? -না মানে ও ঢাকা ছাড়তে চাইছে না । ওর নাকি কি কাজ আছে ঢাকায় ! -তাহলে ? কয়েক মুহুর্ত কি বলবো ঠিক খুজে পেলাম না । একবার মনে হল বলি আরেকবার মনে হল না বলি ! একটু যেন সংকোচও লাগছিল বলতে । তারপর ভাবলাম বলেই ফেলি ! বললাম -আসলে ও আমার এখানে আসতে চাইছে । আমি ওকে নিয়ে আসতে যাচ্ছি । -ও ! আচ্ছা আচ্ছা ! তাহলে তো সমস্যা নেই । তোমার সমস্যা হবে না তো ? -না ! সমস্যা হবে না ! কি যে বলেন আপনি ? আপনি চিন্তা করবেন না ! -আরে আমার আর চিন্তা কি তুমি আছো না ওর পাশে । তারপর কয়েক মুহুর্ত চুপ করে থেকে আবার বলল -তুমি ওকে দেখা শুনা কর কেমন ? করবে না ? -আমি তো আছি ! আপনি চিন্তা করবেন না । একটু বাতাস দিচ্ছিলো । আমি চুপ করেই বসে আছি রিক্সায় । মীমের ব্যাগটা আমাদের পায়ের কাছে রাখা । আমি মনে মনে বাক্য সাজাচ্ছি মীম কে বলার জন্য কিন্তু কেন জানি বাক্য গুলো আর বলতে পারছি না । শেষে মীম নিজেই আগে বলল -তোমার আসলেই সমস্যা হবে না তো ? -আরে বাবা না রে ! সমস্যা কেন হবে ? -ঠিক তো ? না মানে হুট করেই একজন ঘরের ভেতরে চলে আসাটা ........ -তুমি তো সেই কবেই চলে এসেছো আমার জীবনে । হুট করে অবশ্য তবে এখন এটাই কি স্বাভাবিক না ? বরং তুমি না থাকলেই .... -না থাকলে কি ? মীম তখনও আমার দিকে তাকায় নি । রাস্তায় দিকে তাকিয়ে আছে । -না থাকলে মনে হয় জানি নাই । এবার মীম আমার দিকে তাকালো । -কেন মনে হয় এমন টা ? -আমি জানি না । ঐ দিনের পর থেকেই এরকম মনে হয় । আমি জানি আমাদের শুরু টা ভাল ভাবে হয় নি, কিছু হওয়ার কথা ছিল অন্য রকম ভাবে হয়েছে । হয়তো আমাদের ভাগ্যেই এমন টা হওয়ার কথা ছিল । আমি আসলে ..... মীম চুপ করে থাকলো আরও কয়েক মুহুর্ত । তারপর বলল -ঐ দিন রাতের তোমার সাথে ..... আসলে তোমার সাথে ...... আসলে তোমার তো দোষ ছিল না । কিন্তু আমি .... -ইউ মিন আমাদের বাসর রাত ? -হুম ! বাসর !! কি অদ্ভুদ একটা শব্দ ছিল আমার জন্য । কত কিছুই না ভাবতাম একটা সময় এই রাতের কথা ভেবে । কিন্তু সব কিছু কি ইচ্ছে মত হয় । মীম আর কোন কথা না বলে চুপ করে রইলো । আমিও কি বলবো ঠিক বুঝে উঠতে পারলাম না ! কিংবা কি বলা উচিৎ । ঝিগাতলায় আসার পরেই হঠাৎই মীম বলল -এই একটু দাড়াও তো ! তারপর রিক্সাওয়ালাকে বলল -এই মামা দাড়ান ! দাড়ান ! -কেন ? মীম হাত বাড়িয়ে ট্রাস্ট ব্যাংকের পাশের ফুলের দোকান টা দেখালো । -কি ? -আসো । এই বলে আমাকে টেনেই নিয়ে গেল ওখানে গেল । আমি তখনও ঠিক বুঝতে পারছি না আসলেও ও কি বলতে চাইছে । এতো রাতে ফুলের দোকান দিয়ে কি করবে ? মীমকে অনেক গুলো গাঁদা ফুল কিনতে দেখলাম । গাঁদার ফুলের মালা । আর বেশ কিছু গোলাপ ফুল । রাতের বেলা বলেই হয়তো ফুল গুলো বেশ সস্তাতেই পাওয়া গেল ! হাত ভর্তি ফুল নিয়ে আমরা আবারো রিক্সায় উঠলাম । আমি তখনও ঠিক বুঝতে পারছি না যে ঠিক কি কারনে মীম এতো গুলো ফুল কিনলো । অবশ্য আমি ওকে আর কিছু জিজ্ঞেস করলাম না । ওর যা ভাল লাগে করুক । আমার কেবল ওকে ভাল লাগছিল । ও যে আমার পাশে পাশে আমার কাছে যাচ্ছে এটার থেকে আনন্দের আর কিছু মনে হচ্ছিলো না ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ দ্বিতীয় বাসর রাত (৫)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now