বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ডায়রির ছেঁড়া পাতা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sahida Akter Sumi(guest) (০ পয়েন্ট)

X বিশাল তারা ভরা আকাশ,এক কোণে চাঁদটা যেন হাসছে ওর দিকে তাকিয়ে ,আর ও চাদঁের আলোয় একাই হাটছে।একা না ঐ চাঁদ,তারা,জ্যোৎস্নাইতো তার সবচেয়ে ভালো বন্ধু।ঠিক যেমনটা সে চেয়েছিল।হুম সে চেয়েছিল তার বন্ধরা কখনও ছেড়ে যাবে না,তার কথা গুলো নিরবেই শুনে যাবে,তার খারাপ সময়ে সব সময় পাশে থাকবে,, ওরা কথা বলতে না পারলেও অন্য চাওয়া গুলোতো পূরণ করতে পেরেছে।তাতেইবা কম কিসের?? হঠাৎ ,,,,, এই কে তুমি আমার পিছু পিছু আসছ।আমি একা থাকতে চাই।কে তুমি?আমিতো পালিয়ে গিয়েছি সবার থেকে?সরে এসেছি সব প্রিয় স্থান থেকে,,,, কেন তুমি আমার পিছু নিলে?? ওহ তুমিও হবে আমার একলা সময়ের সাথি??তুমিও শুনবে আমার মনের না বলা কথা গুলো.??ওদের মত আমার বকবকানি সহ্য করে যাবেতো?? আচ্ছা ছায়া বলতে পারবে আমি এমন কেন? দিব্যি খাচ্ছি ,ঘুমাচ্ছি, ,অনেক সুখেইতো আছি,তারপরও কেন একটা দিনও কেন চোখর পানি ঝরা বন্ধ থাকে না,একটা দিনও কেন সবার মত হাসি খুশি থাকতে পারি না। কেন বলতে পার? জানো আত্নহত্যা যদি কোনো পাপ না হতো তাহলে কত আগেই হারিয়ে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে,এরা কাউকে বুঝতে চায় না,এরা কাউকে বিশ্বাস করতে পারে না,এরা ভালবাসতে জানে না,এরা কাউকে হাসাতে পারে,কাউকে মূল্য দিতে জানে না ,এরা এরা,,,,,শুধু নিজের স্বার্থটাই চিনে,,, তুমিই বলো এমন একটা স্থানে কি করে সময় পার করি? জানো আমার মা বলে,এখনই তোরা এত ভেঙ্গে পড়েছিস,তোদের জিবনতো এখনও শুরুই হয় নি। আচ্ছা মা কি বিয়ের পরে নতুন জিবনটার কথা বলছে,তাহলে আমি বলব আমার জিবন আর একবারই শুরু হবে সেটা হল মৃত্যুর পর। জানো সবাই সব কিছু পায় না।আমিও হয়ত পাই নি।জানো ভালো থাকার জন্য একটা বন্ধু খুজেছি তাও পাই নি,পেলেও হয়ত হারিয়ে পেলেছি।ভালো খারাপ যাচাই করতে করতে ভালো বন্ধটিও হয়ত হাতছাড়া হয়ে গেছে। তাইতো সময় থাকতে সরে এসেছি সব কিছু থেকে,মিথ্যে এই দুনিয়া ,মিথ্যে মায়া বাড়িয়ে লাভ কি বল।এখনতো আমি একা না,,,, তোমরাতো আছই। আমি তোমাদের সময় না দিলে তোমরা ঠিকই আমার মন খারাপের ক্ষনে হাজির হও,এমন নিস্বার্থ বন্ধু পাব কই আমি,,,,? তারপর ও মাঝেমাঝে হ্ৃদয়টা নাড়া দিয়ে উঠে,স্মৃতি গুলোকে মনে করিয়ে দেয়,শূন্যতাকে জাগিয়ে দেয়,বয়ে চলা সাগরের স্রোতকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, জানো তখন ইচ্ছা করে হারিয়ে যাই আমার স্বপ্নের স্থানে,হুম জান্নাত ছাড়া এরকম স্থানতো এই জগতে নেই!!!!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৪ জন


এ জাতীয় গল্প

→ ডায়রির ছেঁড়া পাতা
→ ডায়রির ছেঁড়া পাতা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now