বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ডাক্তার এখন মোবাইল ফোনেই!

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X দেশের সর্বস্তরের জনসাধারণ বিশেষত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য একটি অনন্য স্বাস্থ্য সেবার হেল্পলাইন- স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত নিরবিচ্ছিন্ন সেবাদানকারী এই হেল্পলাইনে কল করে স্বাস্থ্য সংক্রান্ত যে কোন বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে দেশের যে প্রান্তেই থাকুন, দিন-রাত ২৪ ঘন্টা ফোনে ডাক্তারের পরামর্শ পেতে কল করুন ১৬২৬৩ নম্বরে। এছাড়া স্বাস্থ্য বাতায়ন থেকে আপনি সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক অন্যান্য যেকোনো তথ্য এবং ফোন নাম্বার পেতে পারেন। সরকারী, বেসরকারী স্বাস্থ্যসেবা অথবা হাসপাতাল বিষয়ক আপনার কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকলেও এই নম্বরে জানাতে পারেন। সেই অভিযোগ যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে এবং আপনাকেও জানিয়ে দেয়া হবে আপনার অভিযোগের ব্যাপারে কি ব্যবস্থা নেয়া হয়েছে। ১৬২৬৩ ডায়াল করার পর আপনার স্বাস্থ্য বিষয়ে পরামর্শের জন্য সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে 0 (শূন্য) চাপুন। আপনি যদি আপনার নিকটস্থ সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ে কোন কিছু জানতে চান, তাহলে ১ চাপুন। আপনি যদি সরকারী-বেসরকারী হাসপাতাল, ক্লিনিক কিংবা অন্যান্য সরকারী স্বাস্থ্যসেবা সম্পর্কে কোন অভিযোগ জানাতে চান, তাহলে ২ চাপুন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়ন সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩ চাপুন। স্বাস্থ্য বাতায়ন সেবা সম্পর্কিত কোন পরামর্শ অথবা অভিযোগ জানাতে 8 চাপুন। স্বাস্থ্য বাতায়ন কোন বানিজ্যিক সেবা নয়। এটি মূলত সবচেয়ে সাশ্রয়ী মূল্যে মোবাইল স্বাস্থ্যসেবা। এতে ফোন করতে প্রতি মিনিট ২.৩৭ টাকা চার্জ (ভ্যাটসহ) ও ১০ সেকেন্ড পালস প্রযোজ্য। ফোনের পাশাপাশি অনলাইনে ওয়েব থেকে সরাসরি স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। এই ঠিকানায় গিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট করলেই ডাক্তার অনলাইনেই স্বাস্থ্য পরামর্শ দেবেন। ওয়েবসাইটের ঠিকানাটি হলোঃ http://bit.ly/2gFCHfs তবে আর দেরি কেন? যে কোন স্বাস্থ্য সমস্যায় ফোন তুলে নিন এবং ডায়াল করুন ১৬২৬৩ নম্বরে। স্বাস্থ্য বাতায়নের ডাক্তার দিন-রাত ২৪ ঘন্টা যেকোনো সময় আপনার সেবায়! জীবনযাত্রাকে আরও সহজ করে তোলার এরকম আরও সেবার খবর আপনার কাছে পৌঁছে দিতে এইচডিএম-এর নতুন আয়োজন শান্তিপাশা ডট কম। এইচডিএম হচ্ছে এটুআই (এক্সেস টু ইনফরমেশন) এর নতুন সংযোজন। প্রতি পর্বে আছে কুইজ, কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরষ্কার। অনুষ্ঠান শেষে প্রতিটি পর্ব আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব লিংকঃ https://goo.gl/kFNUr1 , প্রোগ্রামটি নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন বিটিভির পর্দায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ ডাক্তার এখন মোবাইল ফোনেই!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now