বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ডাইরীর পাতা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PS Sumon (০ পয়েন্ট)

X দিনটা অনেক সুন্দর। তোকে দেখতে দেখতে কেটে গেলো দিনটা। হয়তো দিনগুলো এভাবেই কেটে যাবে নিজের অজান্তেই। একদিন এই‌ ডায়রীটার সবগুলো পাতা শেষ হয়ে যাবে। সেদিন থেকে হয়তো এই ডায়রীতে আর কলমের ছোয়া পড়বে না। কোনো এক কোনে পরে থাকবে ডায়রীটা। হয়তো কেউ কখনো ডায়রিটা খুলেও দেখবে না। হয়তো কেউ কখনো খুজেই পাবে না বা খোজার চেষ্টাই করবে না। ধুলো জমে জমে পুরনো হয়ে যাবে ডায়রিটা। হয়তো সেদিন তোর নাম আর আমার নাম কোনো ভালোবাসার মাঝে থাকবে‌ না। কিন্তু সেই পুরনো ডায়রির পাতায় থাকবে আমার আর তোর নামটা। হয়তো সেদিন আর আমার কথা তোর মনেই থাকবে না আর আমার নামটা তো ভুলেই যাবি। কিন্তু আমি ভুলতে পারবো না। এই পুরনো ডায়রিটা খুললেই মনে পরে যাবে তোর কথা। জানিস তোর নাম্বারটা আমার ফোনে আজও সেভ করা আছে কিন্তু তোকে ফোন দেয়ার কোনো অধিকার আমার নেই। আমি আজও অপেক্ষায় থাকি যদি ভুল করে তোর নাম্বার থেকে একটা কল আসে। হয়তো একদিন তোর এই নাম্বার টা বন্ধ হয়ে যাবে,তুই ব্যবহার করবি নতুন কোনো নাম্বার। কিন্তু সেদিনো তোর নাম্বারটা আমার ফোনে‌ সেভ রয়ে যাবে। আজও স্কুলে গেলে সেই বেঞ্চটা খুজি যে বেঞ্চে বসলে তোকে দেখা যায়।‌ হয়তো সেদিন এই বেঞ্চগুলোও স্কুলে থাকবে না। আনা হবে কোনো নতুন বেঞ্চ। হয়তো স্যার এর হাজিরা খাতাটা পরে থাকবে লাইব্রেরির কোনো এক কোনে। ধুলো জমে যাবে হাজিরা খাতাটায়। কিন্তু সেদিনো সেই খাতাটাতে আবদ্ধ থাকবে তোর আর আমার নাম। হয়তো কেউ আর কখনো সেই খাতাটা খুলেও দেখবে না। হয়তো সেদিন থাকবে শুধু আমার দীর্ঘশ্বাসটুকু। আজ যে গলির পথে দাড়িয়ে থাকি তোকে দেখার জন্য, হয়তো সেদিন এই গলির পথটাও ধুলে জমে জমে পুরনো হয়ে যাবে বা নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু সেদিনও আমি দাড়িয়ে থাকবো সেই গলির পথটায়। তোর জন্য অপেক্ষা করবো দিনের পর দিন,কিন্তু সেদিন আর তোর দেখা পাবো না। সেদিন তুই থাকবি অন্যের ঘরে, অন্যের ঘর সাজাতে ব্যস্ত কিন্তু সেদিনো নিস্তব্ধ ভালোবাসার মাঝে একটু একটু করে জ্বলে থাকবে আমার নিঃস্ব হওয়া স্বপ্নগুলো। সেদিনো তোকে দেখার জন্য আমার মনটা ব্যকুল হয়ে থাকবে কিন্তু সেদিন আর তোর দেখা পাবো না। হয়তো সেদিন তুই আমার কথাগুলো সম্পূর্ন ভুলে যাবি, হয়তো বা কিছুটা মনে থাকবে কিন্তু তবুও তুই একটি বার আমার কথা ভাবার সময় পাবি না। কারণ তুই থাকবি অন্যের ভালোবাসায় ব্যস্ত। কিন্তু আমি সেদিনো ভাববো তোর কথাগুলো, ভাববো তোকে নিয়ে দেখা আমার স্বপ্নগুলোর কথা আর চোখের জলে ভাসাবো আমার মুখ। কিন্তু আমার চোখের জল মুছাতে আমার পাশে থাকবি না তুই, তুই থাকবি অন্যকে হাসাতে ব্যস্ত। তবুও সেদিনো আমি বলবো, " বড় ভালোবাসি তোকে "। তোর জন্য পাগল আমি,,I am crazy for you. যদি কখনো খুজে পাও আমায়, যদি চোখে চোখ পরে বুঝে নিও আমি কেমন আছি। যদি কখনো আমাকে স্বপ্নে দেখে ঘুম ভাঙে তোমার, বুঝে নিও কতটা বদলে গেছি। যদি কখনো তোমার হৃদয় পুরে অজানা ব্যাথায়, তবে বুঝে নিও আজও তোমায় কতটা ভালোবাসি,,, যদি আবার কখনো হয় দেখা, যদি পথ দুটো না হয় একা,, তবে রোজ রাতে আমি তারা হয়ে জ্বলবো তোরই ইশারায়। --- তোর জন্য পাগল আমি -- P????S Sumon


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭০ জন


এ জাতীয় গল্প

→ ডাইরীর পাতা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now