বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চেনা শহরে-০২ (শেষ)

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X :: -কি করবো ঠিক বোঝে আসছে না। আম্মুকে বলবো যদি রাজি না হয়? আমি পাখিকে হারাতে পারবো না কিছু একটা করতে হবে। :-এমন সময় রাতুলের ফোন আসলো? হ্যা রাতুল ফোন কেন দিয়েছিস? --শুভ তর আব্বা এক্সিডেন্ট করছে এখন ঢাকা হাসপাতালে ভর্তি আছে? :-আমার মাথায় যেন কেও খুব জোরে আগাত করলো ঠিক এমন আবিস্কার করলাম। --শুভ তাড়াতাড়ি চলে আয়? :-হ্যা আসতেছি। সেখান থেকে চলে আসলাম বাসায়, আম্মুকে নিয়ে ঢাকার উদ্যশে রওনা দিলাম। :: :: আব্বুকে নিয়ে অনেক টেনশনে আছি অনেক বড় রকমের এক্সিডেন্ট হইছে, টাকা জোগার করতে করতে ৫ দিন সময় লেগে গেলো। :-এদিকে আব্বুকে অপারেশন করতে হবে আম্মুকেও কেমন যেন মনমরা মনমরা দেখাচ্ছে। -এ পরিস্থিতিতে পাখির ব্যাপরে কথা বলা আমার ঠিক হবে না এদিকে সময়ও চলে যাচ্ছে। কি করবো ঠিক বোঝতে পারছিনা। :-রাতুল তুই একটু আম্মুর পাশে বস। আমি একটু আসতেছি। --আচ্ছা,তবে তাড়াতাড়ি আসবি যেহেতু আজ অপারেশন করবে কোন সময় তকে প্রয়োজন হয় তা তো আর বলা যায় না। :-হুমম, আমি বাহিরে চলে আসলাম ৭দিন যাবত কোন খাবার পেটে পড়ে নাই। পাখির সাথেও কোন যোগাযোগ নেই ফোন বন্ধ দেখায়। সিগারেট টা খেয়ে আবার চলে আসলাম। -রাতুল ডাক্তার এসেছিল কি? :-হ্যা,,,, --কিছু বলছে? :-না - তবে অপারেশন হচ্ছে। -আচ্ছা। .. .. অপারেশন করার ৩ দিন পর আমাদের হাসপাতাল থেকে ছুটি দিল। আব্বু কে নিয়ে বাসায় চলে আসলাম। এ দিকে পাখির কথা একদম মনে নেই কিভাবে ১৫ দিন চলে গেল টেরই পেলাম না। :- তার কথা বড্ড মনে পরছে। কত দিন তাকে দেখি না। মনটা ছটফট করছে একপলক দেখার জন্য। :- আজ পাখির সাথে দেখা করতে যাবো অনেকদিন পর সেই চিরচেনা শহরে তাকে নিয়ে ঘুরবো, সবাই কে অনেক মিস করছি। দারোয়ান, কুকুর, চা ওয়ালা, পাখিদের বাসার সামনের ২ টা খাচায় বন্ধি পাখি সবাই কে অনেক মিস করছি। এসব ভাবতে ভাবতে, আচমকা এক খবর শুনে আমি দৌড়ে এলাম পাখিদের বাসার সামনে, কুকুর দুটি আজ ঘেউ ঘেউ করছে না, বারান্দায় পাখির খাচাটিও দেখা যাচ্ছে না, দারোয়ান গেটে নেই! আমাকে দেখে শ খানেক মানুষ হঠাৎ যেন বোবা হয়ে গেছে, কারো মুখে কোন কথা নেই, পাখির মা বাবা আমার দিকে চেয়ে আছে আর তাদের বুকের ভেতরের ঘুমঘুম শব্দ যেন পুরো বাড়ি যুদ্ধবিদ্ধস্ত করে রেখেছে। রফিক মিয়া (দারোয়ানের নাম)আমাকে ডেকে বললেন সাহেব আপার মুখ শেষ বারের মত দেখে নিন! এই প্রথম রফিক মিয়া আমাকে সাব ডেকেছে, মনে হয় আমার প্রতি আজকে তারও মায়া হচ্ছে! আমি কিছু না বলেই দাড়িয়ে আছি,পাখিকে যখন শেষ বারের জন্য দেখতে সবাই জোর করল আমি দেখলাম, আমি দেখে চিনতে পারি নি, “কারন আমি পাখিকে মৃত অবস্থায় আগে কোনদিন দেখি নি” এই প্রথম পাখিকে মৃত,চুপচাপ দেখে আমি চিনতেই পারছি না! :-আমার চোখদিয়ে অনবরত পানি পরছে, কিচ্ছু করতে পারি নি পাখি তোমার জন্য,, আমাকে ক্ষমা করে দাও। কেন এই অচেনা শহরে সব চিনিয়ে আমায় একা করে চলে গেলে কেন কেন? :-পাখি কথা কও দেখ আমি চলে আসছি। তুমি না থাকলে আকাশের সেই ৩ টি তাঁরা কাকে নিয়ে দেখবো। প্লিজ পাখি অভিমান করো না, দেখো আমি কান্নাঁ করছি। :- পাখি আর কথা বলবে না। আমিও চলে আসলাম আমি আবার সেই রাস্তা দিয়ে হেটে যাচ্ছি, গন্তব্যহীন পথে কুকুর দুটি আজকেও ঘেউ ঘেউ করছে, বারান্দায় পাখির খাচা নেই,রফিক মিয়া আমার দিকে তাকিয়ে কি যেন খুজতেছে, যতজনই আমাকে দেখছে তারা চুপচাপ আমাকে দেখেই যাচ্ছে,“কারন তারা আমাকে একা কোনদিন এই পথে দেখে নি” হয়ত তারা পাখিকে খুজছে। আমিও হয়ত এই পথে আর আসব না,কুকুর দুটি কতদিন থাকবে আমি জানি না, যে পাখির খাচাটি ছেড়ে পাখি দুটি উড়ে গেছে তারা কতদিন থাকবে আমি জানি না,তারা কি আবার কোনদিন ফিরে আসবে এই বারান্দায় তাও জানি না। তবে এটা জেনে গেছি পাখি আর কোনদিন আসবে না,আমিও এই শহরে আর ফিরব না, পাখি যাবার আগে যেমন বলে যায় নি, আমিও আজ কাউকে বলে যাচ্ছি না! চেনা শহরে আর অচেনা ব্যক্তি আসবে না। অচেনা শহরের চেনা মানুষগুলোর ভীড়ে পাখি . তুমি আসবে কি আবার ফিরে? জানি আর আসবে না কষ্ট একটাই আমায় সাথে নিয়ে গেলে না। এই শহর অনন্ত কাল বলে যাবে আমাদের অসমাপ্ত ভালবাসার কথা। . লেখা[]=Justin shuvo


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ চেনা শহরে-০২ (শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now