বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা এক বনে চারটি ষাড় বাস করত। তিনজনেরই পরস্পরের মধ্যে ছিল খুব ভাব। তারা সব সময় একসঙ্গে থাকত, একসঙ্গে মাঠে চরে বেড়াত, গল্প করত, সুখে-দুঃখে সমব্যথিও হতো। সেই বনে এক সিংহও বাস করত। সিংহটির ইচ্ছে হলো ওদের মেরে মাংস খায় কিন্তু সে সুযোগ পাচ্ছিল না। তাই তার ইচ্ছেও পূরণ হচ্ছিল না। কারণ ওই চারটি ষাঁড় ছিল এতোই বলবান যে, এক সঙ্গে থাকলে সিংহ ওদের সঙ্গে পেরে উঠবে না।
সিংহ তখন মনে মনে ভাবল, যদি ওদের আলাদা আলাদা মাঠে চরার ব্যবস্থা করা যায়, তাহলে আমি একবার সুযোগ নিতে পারি। এই ভেবে সিংহটি বেশ কায়দা করে ওদের মধ্যে এমন ঝগড়া বাঁধিয়ে দিল যে, তাদের পরস্পরের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গেল। ফলে তারা দূরে আলাদা আলাদা মাঠে চরতে শুরু করল।
এতদিন অপেক্ষা করার পর এবার সিংহের সুযোগ এসে গেল। সে তখন ওদের একে একে মেরে সাধ মিটিয়ে মাংস খেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now