বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রয়োজন তো বটেই, আপনার ঘর সাজানোর জন্যও অনবদ্য ল্যাম্পশেড। জেনে নিন ল্যাম্পশেডের ব্যবহারসহ নানা হাল-হকিকত
এই নগর জীবনে দিনের বেলাতে না হয় সূর্যের আলো ভরসা। কিন্তু রাতের বেলা বিদ্যুৎ বাতি ছাড়া একটি দিনও আমরা কল্পনা করতে পারি না। তেমনি করে দৈনন্দিন অনেক প্রয়োজনও রূপ নেয় শৌখিনতায়। হ্যাঁ, বসার ঘরের আলোর ব্যবস্থার কথাই বলছি। আমরা নানারকম আলোর ব্যবস্থাই করে থাকি আমাদের বসতবাড়িতে। প্রয়োজনে তো বটেই, আপনার বসার ঘরটিতে যদি আলো-আঁধারির খেলা খেলতে চান তবে খুব সহজেই তা করতে পারেন।
আজকাল বাজারে নানা ধরণের ল্যাম্পশেড পাওয়া যায়। আপনার বসার ঘরের জায়গা বুঝে নিয়ে আসুন না এমনি দুই-একটি টেবিল ল্যাম্প। বসার ঘরের সিঙ্গেল সোফার পাশে, কিংবা বড় সোফার দুপাশের টেবিলে সাজিয়ে রাখুন মনের মতো ল্যাম্পশেড। এমনকি মেঝেতেও রাখতে পারে তুলনামুলক বড় আকারের ল্যাম্পশেড দেয়া ল্যাম্প। আভিজাত্য যেমন ফুটে উঠবে, তেমনি হালকা আলোয় বাড়বে ঘরের সৌন্দর্য। ছিমছাম আলোয় মন ভরে উঠবে আপনার অতিথিদেরও।
ভাবছেন খরচের ব্যাপার? বাজারে খুব কম খরচে মিলে যাবে আপনার পছন্দের ল্যাম্পশেড। আড়ং, যাত্রা, আইডিয়াস, সাতুরি, হোম ওয়ার্কস, নিউ মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট, আজিজ সুপার মার্কেট এ একটু খুঁজলেই পেয়ে যাবেন বিভিন্ন দাম ও আকারের ল্যাম্পশেড। দাম হাতের নাগালেই, ৫০০ থেকে ১০০০০ এর মধ্যেই পেয়ে যাবেন সাধ ও সাধ্যমতো। দরদাম করতে চাইলে নিউ মার্কেট অথবা গুলশান ডিসিসি মার্কেট সবচেয়ে ভাল জায়গা। কিনে আনুন নিজের পছন্দমতন। আর সেজে উঠুক আপনার বসার ঘর আলো-আঁধারিতে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now