বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বর্ষ ফল

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এম. রকি মাহমুদ (০ পয়েন্ট)

X শ্রী গোপাল উবাচ- উদ্ভটচন্দ্র জ্যোতিষ রন্তা শাস্ত্রীজী নববর্ষের যে বিশুদ্ধ নবগ্রহ সিদ্ধ পঞ্জিকা প্রকাশ করেছেন, তার গোড়ার পর্বে দেশগত বর্ষফল এইভাবে গুঞ্জিত- ১. দেশের অবস্থা রকম ফেরে মন্দই যাবে না। কেউ খেতে পাবে কেউ পাবে না, কেউ চাকরিতে বহাল হবে, কেউ আবার বরখাস্তও হতে পারে। ২. গঙ্গার জলে ইলিশ কিছু পড়বে। আগের বারের চেয়ে কম হওয়ারই সম্ভাবনা। তবে কিছু বেশি হলেও অবাক হবার কিছু নেই, কারণ কতকগুলি শুভগ্রহেরও যোগাযোগ আছে। (কালির প্রভাবে পুকুরের ইলিশও স্থানবিশেষে বেশ মিলতে পারে।) ৩. বর্তমান গবুচন্দ্রের গৌরী সেন সরকারই টিকে থাকবেন, যদি না অসাধারণ কোন কোপ গ্রহ সন্নিবেশে আচমকা ওলোট পালোট না হয়ে যায়। আর বর্তমান গবু কানুন বহাল থাকলে হবুচন্দ্রই প্রধান অমাত্য থাকবেন, অবশ্য যদি না তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, বা দলের লোক তাকে ঠেঙ্গিয়ে অন্য কোন সরেস হারাচাঁদ বা পাটোয়ারী লালকে দলপতি বলে মনোনীত না করে! ৪. মাঝে মাঝে যান দুর্ঘটনা হবে, গরুর গাড়ি ‍চাপা বা মানুষ চাপা পড়েও কিছু কিছু লোক মারা যেতে পারে! . ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো...&...কেমন লাগলো কমেন্ট কইরো... (আর.এম.রকি মাহমুদ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ বর্ষাকালে প্রকৃতি সাজে
→ বর্ষা বিকেল ৩
→ বর্ষা বিকেল ৪
→ বর্ষা বিকেল ২
→ বর্ষা বিকেল ১
→ দিনমজুরের বর্ষা
→ স্মৃতির দরজায় কড়া নাড়া বর্ষা
→ গল্প এক বর্ষাদিনের
→ মন দোলানো বর্ষাকাল
→ হে আল্লাহ, বর্ষার বারিধারায় করোনা মহামারী ধুয়েমুছে সাফ করে দিন
→ গল্প এক বর্ষাদিনের
→ শিমুলের বর্ষবরণ (১)
→ শিমুলের বর্ষবরণ ২
→ বর্ষা
→ যে বর্ষা দেরিতে আসে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now