বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বয়স দিন দিন বেড়েই চলেছে,কেউ আর বিয়ের কথা বলছে না। এদিকে তুলিকে আমি কথা দিয়েছি খুব তাড়াতাড়ি বিয়ে করবো ।সব সমস্যা মূলে বড় ভাই এমদাদুল।বাবা-মাকে কতো বলি,বড় ভাইকে বিয়ে দিয়ে আমাদের জন্য মিষ্টি ভাবী নিয়ে আসো। বাবা- মা, দাদা-দাদী, ছোট বোন আমরা সবাই ভাইকে বিয়ে করাতে চাই।কিন্তু বড় ভাই বিয়ে করবে না। কেন করবে না আল্লায় জানে। গুপনে গিয়ে, দাদা-দাদি কে বলি,বড় ভাই কোনজুসকে বিয়ে করানোর দরকার নাই।বাবাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো।সুন্দরী নাতি বউয়ের হাতে,সকাল সকাল চা খেতে কি যে ভাল লাগবে।তেল মেরে লাভ নেই নাতি ,এমদাদুল বিয়ে না করলে তোমার বিয়ে হচ্ছে না। দাদি, এটা কোথায় লেখা আছে, বড় ভাই এর আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না। বড় ভাই যদি, আমাকে অনুমতি দেয়, তাহলে বিয়ে করতে পারবো তো? তার আগে। আমি জানি না তুই বাবাকে গিয়ে বল ।বুরি, আমাকে বাবার ভয় দেখাও।বিয়ে একবার করে নেই, তারপর তোমার মজা নিব।ভাই আসবো,"হুম, কি হয়েছে কিছু বলবি? বড় ভাই, দাদা তোমার জন্য মেয়ে দেখেছেন।মেয়েটা নাকি অনেক সুন্দরী, আমার কাছে মেয়ের ফটো আছে,দেখবা? আমার ফটো দেখে কাজ নেই,আমি এখন বিয়ে করবো না। তুমি বিয়ে না করলে আমি এ বাড়িতে থাকবো না। মনে অজান্তে আমার চোখে জল এসে যায়।আমি বুঝতে পেরেছি আমার বিয়ে বিষয় না। তুর কি পবলেম তাই বল? না বলতে চাইলে চলে যা, আমি কাজ করছি। এমদাদুল ভাইকে তুলির কথা খুলে বলি,মোবাইলে ছবি দেখায়।ভাইয়ের মুখ রাগে লাল হয়ে গেছে, চর মারবে মনে হয়। হঠাৎ মুখে অট্টহাসি, কানে ধরে বলছে এ বয়সে প্রেম করা। আজিজুল, মেয়েটা তো সুন্দরী আছে,আমার পছন্দ হয়েছ, বিয়ে করে নে। বিয়ে করবো কিভাবে , বড় হিসাবে তুমি বিয়ে না করলে তো বাবা - মা আমার বিয়ে দিবে না। তাই তো বলি আমি বিয়ে না করলে ভাই আমার বাড়িতে থাকবে না কেন। প্রতিদিন দাদা-দাদির কাছে আমার বিয়ের কথা কে বলে? আমি।কিন্তু কোন লাভ নে, আমি এখন বিয়ে করতে পারবো নারে ভাই। অনেক ভাবে বুঝানোর চেষ্টা করলাম।কিন্তু বিয়ে করতে পারবো না একই কথা। রাগ করে চলে আসি।বড় ভাই বিয়ে করবে না মনে আমিও তুলিকে বিয়ে করতে পারবো না। কারন তুলির বাবা- মা তুলির জন্য ছেলে দেখছেন। মনের ভুলে মোবাইলটা রেখে আসি, একটু পর, মোবাইল আনতে গিয়ে দেখি ভাই আমার ফোনে কথা বলছে।মনে হয় তুলির ফোন। ভাই যদি মনে করে আমি ইচ্ছে করে মোবাইল ফেলে এসেছি, তাহলে কি হবে? আমি আমার রুমে ফিরে আসি। অনেক সময় পর সামিহাকে দিয়ে ফোন
পাঠায়,ফোন চেক করে দেখি ১ঘন্টা ৫২ মিনিট কথা বলেছে তুলির সাথে।আমি সাথে সাথে তুলিকে কল দেই,কিন্তু তুলি কল রিচিভ করে না। মনে মনে ভাবি কেন যে ভাইকে বলতে গেলাম, বোকার মতো আবার মোবাইল ফেলে আসা। ভাই কি তুলিকে খারাপ ভাবে গালাগালি দিয়েছে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এমদাদুল ভাই আমার সাথে এমন করলো। যে ভাই আমাকে এতো ভালবাসে, তার আজ কেন এমন ব্যবহার।মাথা কাজ করছে না। মনের কষ্ট মনে চেপে রাগি।বাড়িতে কারো সাথে কথা বলি না। তুলিকে আর কলও দেই না।তুলিও আমাকে কল দেই না। ঘরের ভেতরে সবসময় বসে থাকি। বাবা-মা,দাদা-দাদি,সবাই আমার সাথে রাগারাগি করে,আমি সারাক্ষণ ঘরে বসে থাকি বলে।এভাবে দুইদিন কেটে গেল।আজিজুল ভাই কি করো?এমদাদুল ভাই তোমাকে তার রুমে ডাকছে।সামিহা ভাইকে বল,আমি কাজ করছি এখন যেতে পারবো না। কিছু সময় পর, আজিজুল কি কাজ করিস ভাই? তোমাকে বলবো না।রাগ করেসিস,আচ্ছা না বললি ,আমার ফোনটা রাখ, কেউ একজন তোর সাথে কথা বলবে।আমি কারো সাথে কথা বলবো না।তবুও মোবাইলটা বিছানায় ফেলে আসে। ভাই চলে আসার সাথে সাথে ইমোতে কল,ভাই নেট অন করে গেছে,বড় ভাইয়ের ইমো কল আমি ধরবো! নিজের কাছে কেমন যেন লাগছে।মোবাইলে দিকে তাকিয়ে দেখি হালিমার ফোন।হালিমা আমার খালাতো বোন, বিয়ে হয়েছে চার বার, সেই রকম বেদপ মেয়ে।খালা-খালো হালিমার আবার বিয়ে দেবে মনে হয়, তাই দাওয়াত দিতে কল দিয়াছে ।বিয়ে ছাড়া মাথায় কিছু আচ্ছে না।মার কাছে নিয়ে যায়।আবার ভাইয়ের কথা ভেবে কলরিচিভ করি। দেখি খালতো বোন হালিমা না,সুন্দরী একটা মেয়ে কিছু না বলে কল কেটে দেই। ওপাশ থেকে মেসেজ আসে,ছোট ভাই আমি তোমার সাথে কথা বলবো তুমি কেটে দিলা কেন? ভাবীর সাথে কেউ বেদবি করে? ভাবী মানে!আমি কোন ভাবেই মিলাতে পারছি না। পরে আমি কল দিলাম রিচিভ হওয়ার সাথে সাথে সালাম। পরিচয় সহ, বর্তমান , অতীত,ভবিষ্যৎ, সব মিলিয়ে অনেক গল্প করলাম। ভাইয়ের সাথে নাকি ৫বছর যাবত রিলেশন । একইসাথে কলেজে পড়তো। ক্লাসে ভাই হা করে তার দিকে তকিয়ে থাকতো। ভাই নাকি সহজ-সরল, মনে মনে ভাবি সহজ-সরল না ছায়,বদের হাড্ডি একটা।ছোট ভাই তোমার ভাইকে কতো করে বলেছিলাম, আসো আমাদের বিষয়টা বাবা - মাকে বলি। তখন সে বলতে পারবে না।আর এখন বিয়ে বিয়ে করে পাগল করে ফেলছে। তাহলে আপনি এখন ভাইকে বিয়ে করবে না, এইতো।বিয়ে করবো না তা বলিনি। আমার Exam শেষ হতে ২ মাস, দেশে ফিরতে ১ মাস,এই ধরো ৩-৪ মাস লাগবে। তাহলে আপনি দেশের বাইরে আছেন। হুম, কানাডা । আপনি আর ভাইতো ঠিক আছেন, তাহলে আমার কি হবে ভাবী? ছোট ভাই তোমারও হবে, আমি তুলির সাথে কথা বলেছি,তোমার ভাই তুলির বাবা সাথে কথা বলেছে, অপেক্ষা করো তোমাদের দুই ভাইয়ের এক সাথে হবে। কি বলেন ভাবী আমার লজ্জা লাগছে।লজ্জা করে লাভ নাই,কথা ফাইনাল।এই ৩ মাসে একটা চাকরি খুঁজে নাও।বিয়ে করে তুলিকে খাওয়াবে কি ? ওকে ভাবী, ভাল থাকবেন। দৌড়ে যাই ভাইয়ের কাছে,জড়িয়ে ধরে বলি এইতো আমার বড় ভাই। ঠিক আছে, ঠিক আছে। বড় ভাই, ভাবী কিন্তু সেই রকম সুন্দরী। তাই, মারবো একটা.....।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now