বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কিরে আরো টাকা লাগবে? লাগলে বল, ম্যানেজ করে দিব।
- না ভাইয়া আর লাগবে না
- সত্যি তো?
- জ্বী ভাইয়া।
- আচ্ছা তাইলে ভালো থাক, আর কোনো সমস্যা হলে ফোন দিস।
.
ছোট ভাইটি কল টা কেটে দিয়ে চোখ মুছতে মুছতে বিকাশের দোকানের দিকে টাকা উঠাতে চলে যায়। ছেলেটির বাবা মারা গেছে একদম ছোট
বেলাতেই। কষ্ট হলেও ছেলেটার পড়ালেখার সমস্ত খরচ তার বড় ভাই চালায়। মাঝে মাঝে এই বড় ভাইটির প্রতি শ্রদ্ধায় মাথা নুঁয়ে আসে ছেলেটির। এই মানুষটিকে কবে সে একটু সুখ দিবে? কবে তার পড়ালেখা শেষ হবে? কবে সে ভালো একটা চাকরি পেয়ে তার ভাইয়ের সব কষ্ট গুলো ভুলিয়ে দিবে, ছেলেটি এই চিন্তাতেই ব্যাস্ত থাকে সব সময়।
.
আমি মুগ্ধ হয়ে এই ভাই গুলোকে দেখি। স্বার্থপর এই পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে যে ভাই গুলো তাদের ছোট ভাইটার সমস্ত দায়িত্ব তার নিজের কাঁধে
তুলে নেয় একদম হাঁসি মুখে। আমি চুপিচুপি তাদের কথা গুলো শুনতে চেষ্টা করি। কি এক অদৃশ্য ভালবাসার বাঁধনেই না তাঁরা আবদ্ধ !! সত্যি তাদের অদ্ভুত সুন্দর এই ক্যামেস্ট্রি গুলো নিমেষেই মন ভালো করে দেয়।
.
আমার পরিচিত এক বন্ধু আছে। তার বাবা প্যারালাইজড রোগী। বিছানায় পড়ে আছেন। প্রায় প্রতি সপ্তাহেই তার বড় ভাই এসে তাকে দেখে যায়। অল্প অল্প করে হলেও তার পড়ালেখা সহ আনুষাঙ্গিক সব খরচ দিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, “তুই কোনো ব্যাপারে খবরদার চিন্তা করবি না। শুধু
মন দিয়ে পড়ালেখা করিস ভাই” জাস্ট চোখে পানি এসে যায় তাদের এই মায়াভরা অকৃত্রিম ভালবাসা গুলো দেখে।
.
এরকম ভাইদের ভালবাসার গভীরতা গুলো বাবা- ছেলের সম্পর্কের চেয়ে বেশী না হলেও কোনো অংশে কম না। উহু একটুও কম না !!
.
অনেক বেশী ভালো থাকুক এই ভাই গুলো। বেঁচে থাকুক তাঁরা অনেক দিন। ছোট ভাইদের স্বপ্ন পূরন হওয়ার আগেই যেন তাঁরা দূর আকাশের তারা হয়ে
হারিয়ে না যায় !!
পৃথিবীর সকল দায়িত্ববান বড় ভাইদের প্রতি শ্রদ্ধা ও সালাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now