বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বকের কান্না

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X ফান্দে পড়িয়া বগায় কান্দে…রে।কতোদিন দেখিনা সাদা বক, কানা বক। নীল আকাশে সাদা বকের উড়ে যাওয়ার দৃশ্য। এমনিতেই বক আমার ভীষণ প্রিয় পাখি। আমাদের বাড়ির পাশে একসময় ছোটো একটা নদী ছিল। নাম কাজলা। এরপাশে ছিল একটা বিশাল জলাভূমি। ওখানে প্রচুর তিতপুঁটি মাছ পাওয়া যেত। আর সেখানে ঝাঁকে ঝাঁকে বক। বাড়ির পাশে ছিল বাঁশের বাগান। সন্ধ্য হলে বকের ডাক… বাঁশবাগানের প্রতিটি মাথায় বসে থাকত ফুলের মত অসংখ্য বক। ভীষণ ভালো লাগতো..বিকেল হলে শুধু শাপলা আর বক দেখতেই বিলের পাড়ে বসে থাকতে ইচ্ছে হত। অনেকদিন পর আবার বক দেখলাম। এবার দেখলাম নীল আকাশে নয়। মোটরসাইকেলের সঙ্গে বাঁধা। উল্টো করে ঝুলিয়ে রাখা…৫টা…সাতটা…বকের ঠোঁট দিয়ে কামড়ে ধরছে মোটরসাইকেলের চাকা…. হায়রে ঢাকা শহর আর আমাদের প্রকৃতি প্রেম! এই বকের মাংস কারা খাচ্ছে?? এদের বিরুদ্ধে কী করা যেতে পারে? আমি বকগুলো উদ্ধারে কিছু করতে পারিনি। খামোখা মার খাওয়ার সাহস হয়নি। যারা এ বক শিকার করছে …তাদের কি বলতে পারি??


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৮ জন


এ জাতীয় গল্প

→ বকের কান্না

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now