বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভয়ানক জানাযা

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fahim (০ পয়েন্ট)

X আজ যে ঘটনাটা শেয়ার করব যেটা আমার বন্ধুর সাথে ঘটা। ওর নাম হৃদয় রহমান। ওর কথা বলতে গেলে অনেক সময় লাগবে তাই না বলি। প্যারানরমাল বিষয়ে আগ্রহী একটা ছেলে। বলতে গেলে হালকা লেখাপড়াও করেছে এটার ওপর। আমার জানা মতে পৃথিবীতে যে সব প্রেত আত্তা, অশরিরী জিনিস দেখা যায়, তার বেশীর ভাগ দেখা যায় মাঝ রাতে আর আজানের আগে। আর এই ঘটে যাওয়া ঘটনাটাও মাঝরাতেই ঘটা। একটা কথা বলে রাখা জরুরি যে ও খুব গভীর রাত পর্যন্ত জাগে। যাই হোক আমি সরাসরি ঘটনায় যাচ্ছি..... প্রতিদিনের মত আজও হৃদয় বেশ রাত হয়ে গেছে ঘুমাতে। রাত প্রায় ২ টার কাঁটা ক্রস করেছে। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় ঘরের ভিতর বেশ আলোকিত হয়ে যায়, কোনো রকম বৈদ্যুতিক সুইচ দেওয়া ছাড়াই। বলে রাখা ভালো যে, ওদের বাড়ির জানালাটা ছিল থাই গ্লাসের। হৃদয় প্রথমে মনে করে হয়তো কোনো প্রাইভেট কার এসেছে। ব্যাপারটা ভালো করে বুঝার জন্য বেলকুনির দরজা খুলে বের হয়, আর ঠিক সেই মুহূর্তে ঘটে আশ্চর্য সেই ঘটনা.........!! বেলকুনির দরজা খুলার সাথে সাথে এত সুন্দর একটা ইসমেল ( গন্ধ ) নাকে আসে যা সে কখনও কোথাও পায়নি। সামনের দিকে তাকাতেই দেখে কিছু মানুষ খাটিয়া করে একজন মৃত মানুষকে জানাজার জন্য নিয়ে এসেছে। মানুষগুলো সাধারণ মানুষের থেকে একটু আলাদা, হাইট-টা একটু বেশি সবাই আলখেল্লা পরা। আর তারা কেউ মাটি দিয়ে হাঁটছি না, মাটি থেকে একটু উপর দিয়ে উড়ে উড়ে জানাজায় আসছিল। হৃদয় চিন্তা করতে থাকল যে এত রাতে কেনো বা কার জানাজা হচ্ছে। একটু মধ্যেই সব ফাঁকা জায়গায় পুরো হয়ে যায়। আর একটা কথা জরুরি যে ওদের বাসার সামনেই কবরস্থান। আর তার সামনে হযরত বোরহান উদ্দিনের মাজার শরীফ। নিয়ম অনুযায়ী জানাজা শেষ হয় এবং হৃদয় খুব খেয়াল করে যে কাউকে চিনতে পারে কিনা, কিন্তু তাদের কারো মুখ দেখা যাচ্ছিল না। পরে মৃত ব্যাক্তিকে সেই কবরস্থানেই কবরস্থ করা হয়। তারপর সকালে কবরস্থানে গিয়ে দেখে সেখানে কোনো নতুন কবররের অস্তিত্বই নেই। তখন সে চিন্তা করতে থাকে তাহলে কাল রাতে ঘটনাটা কি ছিল, আর ইসমেল ( গন্ধটা ) তো নাকে এখনও লেগে আছে, ঘটনাটা কি সত্যি ছিল.....!! নাকি তার পুরোটাই কাল্পনা মাত্র....?? নাকি প্যারানরমাল ব্যাপারের ভ্রান্তি.....!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ ভয়ানক জানাযা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now