বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভূতুরে যানবাহন
লোকসাহিত্যে ভূতুরে বা ভৌতিক যানবাহন বলতে সেই সব যানবাহনকে বুঝানো হয়, যেগুলো কোন প্রকার উপস্থিতির প্রমাণ না দিয়েই অন্য যানবাহনের দূর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, মৃত্যু ঘটায় এবং বিভিন্ন ধরনের ক্ষতি সাধান করে। ভূতুরে যানবাহন যে কোন ধরনের হতে পারে; যেমন, স্থলপথ, জলপথ ও আকাশপথ।
ভৌতিক যানবাহন নিয়ে কোন বৈজ্ঞানিক গবেষণা বা কোন ব্যখ্যা দেওয়া হয়নি কিন্তু মানুষ এই গল্পকে শহুরে কিংবদন্তী হিসেবে গ্রহণ করেছে। আইনি দিক বিবেচনায় আনলে, ভৌতিক যানবাহর হল সেইসব যানবাহন যা কোন বীমাকৃত যানবাহনের সাথে সংর্ঘষ করে বীমাকৃত যানকে মারাত্বক ক্ষতিগ্রস্থ করে কিন্তু কোন প্রকার উপস্থিতির প্রমাণ থাকে না।
বিভিন্ন ধরণের ভৌতিক যানবাহন:
গাড়ি ও ট্রাক:
রেলগাড়ি:
ভূতুরে রেলগাড়ি:
(লোকাচারবিদ্যা)
সিলভারপাইলেন (সিলভার এরো) হলো স্টকহোম মেট্রো রেলগাড়ি যা নিয়ে অনেক শহুরে কিংবদন্তী প্রচলিত এবং বিশ্বাস করা হয় রেলগাড়িটিতে রেল ভূত রয়েছে।
সেন্ট লুইস ভৌতিক রেলগাড়িকে (সেন্ট লুইস লাইট নামেই অধিক পরিচিত) রাতে প্রিন্স আলবার্ট ও সেন্ট লুইস, সাসকাচেওয়ানের মাঝামাঝি কোন এক পরিত্যক্ত রেল লাইনে দেখতে পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এটি নিয়ে দুজন ছাত্র তদন্ত করে পুরস্কার জিতেছে; তাদের মতে এরকম ঘটনা দূরের কোন রেলের লাইটের আলোর বিচ্ছুরনের ফলে ঘটে থাকে আর লোকে এটাকেই ভূতুরে ট্রেন মনে করে ভুল করে।
লোককাহিনী অনুসারে একটি ভৌতিক অন্ত্যেষ্টিক্রিয়া ট্রেনকে নিয়মিত আব্রাহাম লিংকনের মৃত্যুবার্ষীকির সময়ে ওয়াশিংটন, ডি.সি. থেকে স্প্রিংফিল্ড, ইলিনয়ের দিকে যেতে দেখা যায় এবং যাওয়ার পথে এটি বিভিন্ন স্থানে থামে ও যাত্রীর জন্য অপেক্ষা করে থাকে।
উড়োজাহাজ সম্পাদনা:
নৌযান সম্পাদনা তালিকা:
দ্য ফ্লাইং ডাচম্যান - একটি কিংবদন্তী ভূতুরে জাহাজ যা কোনদিন কোথাও নোঙ্গর করেনি এবং সমুদ্রযাত্রায় চিরতরে হারিয়ে গিয়েছে। ভুতূড়ে জাহাজ নিয়ে যত লোককাহিনী প্রচলিত আছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ফ্লাইং ডাচম্যান।
মেরি চেলেস্টা - ব্রিটিশ-আমেরিকার বিশ্ব বিখ্যাত জাহাজ। ১৮৭২ সালের ৪ ডিসেম্বর মেরি চেলেস্টকে অ্যাটলান্টিক মহাসাগরে মনূষ্যহীন ও যাত্রার জন্য তৈরী অবস্থায় পাওয়া যায়। জাহজের ৭ জন নাবিকের একজনকেও খোঁজে পাওয়া যায় নি।
এরকম আরো অনেক ভূতুরে যানবাহন আছে যা এখনও রহস্যময় হয়ে আছে।
সংগ্রহীত
ভালো লাগলে কমেন্ট করবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now