বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভূত কন্যা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fahim (০ পয়েন্ট)

X অনেক দিন পর গ্রামে এসেছি। তাই আমার স্মৃতি বিজড়িত সেই ছাদের ঘরটাতে যাওয়ার তাড়নাকে মন থেকে তাড়াতে পারলাম না। অনেকটা বাধ্য হয়েই তাই আজ আমি মনের কথা শুনলাম। ছাদে গিয়েই চোখ আঁটকে গেল এক মেয়েকে দেখে। আঁটকাবারই কথা, একে তো আমাদের গ্রামের বাড়ি অনেক পুরনো; যা আজ কয়েক মাস যাবত তালাবদ্ধ তারউপর চারিদিকে জঙ্গল ।তাই দিনের বেলাতেই কেও সহজে আমাদের বাড়িতে আস্তে চাই না, ভয় পাই। আর এমন এক সুন্দর অল্প বয়সী মেয়ে কিনা ছাদের ঘরে একলা বসে আছে। ব্যাপারটা কোনোমতেই যেন হজম হচ্ছে না। আমি বিজ্ঞানমনস্ক মানুষ, ভূতের অস্তিত্বে বিশ্বাস করি না। তবুও আজ কেন জানি খুব ইচ্ছা হচ্ছে ভূতে বিশ্বাস করতে ।তবে যাই হোক ভূতের সামনে কখনো স্বীকার করা যাবে না যে আমি ভয় পেয়ে গেছি। হলিউড বলিউড এর মুভি দেখে অন্তত এটুকু শিখেছি যে ভূত যদি একবার জানতে পারে যে সে আমাকে ভয় দেখাতে পেরেছে তাহলেই কেল্লাফতে; বাঁচার আর কোনো চান্সই থাকবে না। তো সাহস করে বললাম, -কে? কে ওখানে? দেখুন ভূত মহাশয়া আমি কিন্তু ভূতে ভয় পাই না, তাই চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে যান ।নাহলে - নাহলে কী? এবার আমি সত্যিই ভয় পেয়ে গেছি।এই শীতের মধ্যেও কপাল গড়িয়ে ঘামের বিন্দু যে কপোল স্পর্ষ করে ফেলেছে সে ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তারপরেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বললাম, - দেখেন আমি কিন্তু ওঝাবিদ্যাই পি এইচ ডি করেছি ,আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না হু; কথাটা মনে রাখবেন। আমার হুমকি শুনে ভূতনি মহাশয় তেমন ভীত না হলেও একটা হাসি দিলেন। ভূত না হয়ে অন্য কেও সেইরকম সুন্দর করে হাসি দিলে কিন্তু আমি তৎক্ষণাৎ তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতাম তবে ভূত হওয়ায় নিজেকে সামলে তাকে বললাম - দেখেন,আমি একজন ভদ্র পুরুষ আমাকে অমন হাসি দিয়ে ফাঁদে ফেলতে পারবেন না।আমি আপনার সব চাল জানি। প্রথমে আমাকে ফাঁদে ফেলে তারপর আমার ঘাড় মটকানো না? - তা এটা কি আপনি পিএইচডি করার সময় শিখেছেন। - না ,এটা আমি ছোট থেকেই জানি। আপনার মত ছোটখাটো ভূত কে জব্দ করতে আমার উচ্চতর জ্ঞানের সাহায্য নেওয়া লাগে না বুঝলেন। আমি ছোটবেলাই খেলতে খেলতেই আপনাদের মত ভূতদের জব্দ করা শিখে গেছি। - কিন্তু আমি তো জানতাম আপনি ভূতে বিশ্বাস করেন না ,বিজ্ঞানমনস্ক মানুষ। - আআআআপ্নি কেমমমনননন করে জানলেন? - আপনার আম্মু বলেছে। - আমার আম্মুকে কেমন করে চিনলেন? - আপনার আম্মু যে আমাকেই আপনার ঘাড় মটকানোর জন্য বেছে নিয়েছে। বলেই সেই ভূতনি আমার কাছে এসে আমার হাতে চিমটি কাটল। পরক্ষনেই আমি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলাম, দৌড়ে মায়ের কাছে যেতেই আম্মু আমাকে একটা ছবি দেখিয়ে বললেন , -দেখতো এই মেয়েটাকে পছন্দ হয় কিনা। ভুতততনী


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ ভূত কন্যা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now