বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভৌতিক গল্প: রাতের আঁধারে (পার্ট_২)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan (০ পয়েন্ট)

X ভৌতিক গল্প: রাতের আঁধারে (পার্ট_২) আমাদের বিয়েটা হয়েছিল মূলত ফারিয়ার বাবার আগ্রহেই। ফারিয়া আমাকে কখনোই ভালবাসেনি। চেষ্টার ত্রুটি আমি করিনি, কিন্তু ফারিয়া কেন যেন স্বামী হিসেবে আমাকে মেনে নিতে পারিনি। প্রথম থেকে ও আমার প্রতি উদাসীন। প্রতিদিনই দেখতাম ফোনে কার সাথে দীর্ঘসময় কথা বলে, বাপের বাড়ি যাওয়ার নাম করে ঘর থেকে বের হয়, অথচ সেখানে থাকে খুব কম সময়ই। বাচ্চা নেওয়ার কথা বললাম, তাতেও রাজি হল না। বুঝতেই পারছেন, ফারিয়ার জীবনে অন্য পুরুষ আছে-এটা বুঝতে আমার তেমনব কোন বেগ পেতে হয়নি। তারপরও ওর পেছনে একটা লোক লাগিয়ে দিলাম। বিশ্বাস করুন, ওদের দুজনের অন্তরঙ্গ ছবিগুলো যেদিন দেখলাম, ইচ্ছা হল মরে যাই। সেদিনই সিদ্ধান্ত নিলাম, দুজনকেই খুন করব। সুযোগও পেয়ে গেলাম। নাদির ফোন করে জানাল, মাগীর নাগর এসেছে। আমিও দেরী না করে অফিস থেকে বেরিয়ে পড়লাম। কপাল ভাল ছিল হারামজাদাটার। আমি জ্যামে আটকে আছি, সুযোগে সে রসলীলা সে শেষ করে পগার পার। বাসায় পৌছে দেখি ফারিয়া তার ব্লাউজ ঠিক করাতেই ব্যস্ত, শাড়ির আচল তখনও পড়ে আছে মাটিতে। এতক্ষণ হয়ে গেল, এখনো নিজের কাপড়টাও ঠিক করতে পারলি না মাগী? হাতের কাছে শুধু তামার ফুলদানীটাই ছিল, ওটা দিয়েই মাথায় পরপর কয়েকটা বাড়ি দিয়ে দিলাম। ।। দুই ।। মোবাইলটা বেজে উঠল।এলার্ম। ভোর চারটা। বসে আছি ড্রাইভিং সীটে, ফিরে যাচ্ছি শহরের দিকে।হাইওয়ের বুক চিড়ে গাড়ি উড়ে চলেছে শহরের দিকে, হয়ত আধ ঘন্টা, হয়ত পাচ মিনিট এদিক সেদিক। রেডিওটা অন করলাম। তোরা দেখ, দেখ, দেখরে চাহিয়া চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া... সত্যিই, কানাইতো ছিলাম। নইলে ফারিয়ার মত মেয়েকে নিয়ে কেউ এতদিন সংসার করে? প্রথম যেদিন বুঝতে পেরেছিলাম, সেদিনই কাজটা করে ফেললে এতদিন আর কষ্ট পেতে হত না। (কেউ গল্পটি কপি করবেন না)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ ভৌতিক গল্প: রাতের আঁধারে (পার্ট_২)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now