বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভিটামিন ভিটামিন ডি কি করোনা সারাতে পারে ❓যা বলছেন বিজ্ঞানীরা

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মাস্তান-গুন্ডা [মফিজুল](guest) (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম।।। ভিটামিন ডি কি করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে পারে?করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জোরদার চর্চা চলছে।তবে এক কথায় এই প্রশ্নের উওর হবে- না।তবে ভিটামিন ডি করোনার সংক্রমণ রোধে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে বলছেন গবেষকরা। ★তা হলে খাবেন কেন?★ করোনা ভাইরাস বেঁচে থাকার হার এবং ভিটামিন ডি সম্পর্কে তদন্ত শুরু করেছেন বিজ্ঞানীরা।সেখানে দেখা গেছে রোগীর সুস্থ্য হওয়ার ক্ষেএে ভিটামিন ডি ব্যাপক ভূমিকা রাখতে পারে। স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটির গবেষকরা ২০০ কভিড-১৯ রোগীর উপর ১০ সপ্তাহের একটি পরীক্ষা করে দেখেছেন ব্যাপারটা বৈজ্ঞানিকভাবে আসলে কতটা সত্যি। ভিটামিন ডি আসলেই মারাত্মক অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে পারে না কি-না সেটা নির্নয় করাই উদ্দেশ্য। ভিটামিন ডি ত্বকের উপর সূর্যের আলো থেকে উৎপাদিত হয় এটি স্বাস্থ্যকর প্রতিরোধ ব্যবস্থা৷ প্রয়োজনীয়। আয়ারল্যান্ডের ডাবলিনের বিখ্যাত ট্রিনিটি কলেজের গবেষকরা বলেছেন, যে কোন সংক্রমণ ঠেকাতে, তা সে ভাইরাস হোক কি ব্যাক্টিরিয়া কি অন্য কিছু, শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করে তুলতে ভিটামিন ডি এর বিরাট ভূমিকা রয়েছে। বিশেষ করে এই সময় যখন আপামর জনগণ বসে আছেন সূর্যালোকের অন্তরালে।। ফুসফুসের সংক্রমণ ঠেকানোর ক্ষমতা রাখে এই ভিটামিন। তা সে টিবি হোক কি হাঁপানি, কি ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ অথবা কভিড এবং শরীরে এর ঘাটতি না থাকলে রোগ হলেও তা সারে সহজে। ট্রিনিটি কলেজের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের মধ্যে যারা ভিটামিন ডি পরিপূরক করেছেন তাদের বুকে সংক্রমণের হার ৫০ শতাংশ কম। বিশ্বের ১৪টি দেশের ১১ হাজার ৩২১ জন মানুষকে নিয়ে একটি রিভিউ স্টাডি করে দেখা যায় ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার পর তাদের ফুসফুসে আচমকা বড় ধরনের সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে গেছে। দীর্ঘদিন ধরে শরীরে এর ঘাটতি থেকে গেলে ফুসফুসের কার্যকারিতা কমতে পারে বলে গবেষণায় বলা হয়েছে। করোনা ভাইরাস এর কোন প্রতিষেধক নেই। তাই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই সংক্রমণ এড়ানোর একমাত্র উপায়।আপনার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার এবং অসুস্থ হওয়ার ক্ষেএে ভিটামিন ডি প্রশংসনীয় ভূমিকা রাখে।তাই কভিড ১৯ সংক্রমিত রোগীদের সারিয়ে তুলতে এটা দারুণ ভূমিকা রাখতে পারে।তবে এটা তাদের ক্ষেএেই কাজ করবে যাদের সংক্রমণ অতটা তীব্র বা গুরুতর নয়। গবেষণার লক্ষ্য ছিল,ভিটামিন ডি ব্যবহার স্বাস্থ্যের ক্ষেএে উল্লেখযোগ্য উন্নতি ঘটায় এবং সেই সাথে স্বাস্থ্যের অবনতি রোধ করে কিনা সেটা খুঁটিয়ে দেখা। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ডাক্তার জেনা ম্যাকসিওচি বলেছেন, আপনার যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলেআপনার ঠান্ডা লাগার সম্ভাবনা তিন থেকে চারগুণ বেশী থাকে।অতএব এটা বোঝা যায় যে কভিড-১৯ এর মতো একটি ভাইরাস শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ আরও খারাপ হতে পারে যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে। তাহলে কথা হলো কভিড-১৯ এর আশঙ্কা কমবল কি-না? হিসেব তো তাই বলে।করোনা ভাইরাস সবার আগে জব্দ করে ফুসফুসকে।কাজেই প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফুসফুস কে যদি সতেজ রাখা যায়, রোগের আশঙ্কা যেমন কমে রোগের বাড়াবাড়ি হওয়ার আশঙ্কাও কমে যায়।তার উপর হৃদরোগ, হাইপ্রেশার, ডায়াবেটিস–সবই তো কভিড ১৯ এর রিস্ক ফ্যাক্টর।এরা থাকলে রোগের আশঙ্কা ও জটিলতা দু-ই বাড়ে।অতএব ভিটামিন ডি খেতেই পারেন সূত্র–ডেইলি স্টার ইউকে সংগ্রহীতঃ কালের কন্ঠ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৬ জন


এ জাতীয় গল্প

→ ভিটামিন ভিটামিন ডি কি করোনা সারাতে পারে ❓যা বলছেন বিজ্ঞানীরা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now