বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভার্চুয়াল সম্পর্ক

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X ভার্চুয়াল সম্পর্কগুলো খুব অদ্ভুত রকমের হয়ে থাকে......!! দু'দিনের পরিচয়ে অপরিচিত মানুষকে ও খুব পরিচিত মনে হয়! আবার হঠাৎ করেই সেই পরিচিত মানুষ মূহুর্তের মধ্যেই অপরিচিত হয়ে যায়.....!! . ফ্রেন্ড লিস্ট থেকে হাই, হ্যালো কথোপকথন থেকে ফ্রেন্ড। কিছুদিনের মধ্যেই ভাবের আদান-প্রদান অতঃপর প্রেম। কি অদ্ভুত ব্যাপার.....!! জানা নেই, দেখা নেই কিন্তু প্রেমের সম্পর্কে জর্জরিত। . আবেগ প্রবণ মানুষ গুলো ভার্চুয়াল রিলেশনে আটকে পড়ে। অতঃপর প্রিয় মানুষটির প্রতারণায় প্রতারিত হয়ে তার ব্লক লিস্টে অবস্থান করে! তবুও হার মানলে চলবে না..... লুকিয়ে লুকিয়ে উঁকি দিয়ে দেখবে তার প্রোফাইল। . যে মানুষটির জন্য প্রতিদিন অনলাইনে আসা সেই মানুষটি খুব সহজেই বদলে যায়। ইচ্ছে করে না বদলালে ও সময়, পরিস্থিতি তাকে বদলে দেয়! . প্রতিদিন অনলাইনে এসে তার অপেক্ষা করা নিত্য দিনের অভ্যাস এ পরিণত হয়। ফেবুতে এসে তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকা। কিন্তু সব কিছুই নিঃশেষ হয়ে যায় প্রিয় মানুষটির অবহেলায়......!! . কেমন আছো...? প্রশ্নটি করার জন্য বার বার মেসেজ অপশন গিয়ে মেসেজ টাইপিং করে অতঃপর ভয়ে মুছে ফেলা কি ভালোবাসার বহিঃপ্রকাশ..... ?? তা কিভাবে সম্ভব! সে তাকে ভালোবাসে তাই বলে। নাহ, তা কখনো হতে পারে না....!! কারণ আবেগ যখন ফুরিয়ে যাবে তখন সেও কেটে যাবে! অদ্ভুত ব্যাপার! ঠিক নেশার মতো। . ভার্চুয়াল রিলেশন ক্ষণস্থায়ী বললেও বড় ভুল হবে! কারণ, ক্ষণস্থায়ী সম্পর্কগুলো যতোটা স্থায়ী হয় ভার্চুয়াল সম্পর্ক ততোটাও স্থায়ী হয় না......!! দু'দিনে কাছে আসা, তিন দিনে ভালোবাসা কিন্তু চারদিনে ভুলে যাওয়া অসম্ভবের কিছুই না....!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ ভার্চুয়াল সম্পর্ক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now