বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ছিল বেড়ালী।একদিন এক রূপবান যুবককে দেখে তার সাধ হল তাকে বিয়ে করবে।কিন্তমানুষকে বিয়ে করতে হলে তো তারওমানুষ হওয়া চাই।সে তখন দেবী অ্যাফ্রোডাইটিকে প্রার্থনা জানিয়ে বলল,আমি ওই যুবককে বিয়ে করতে চাই,তুমি আমাকে একটি সুন্দরী মেয়ে বানিয়ে দাও।বারবার সে একই প্রর্থনা জানাতে লাগল।সন্তুষ্টহয়ে দেবী তখন বেড়ালীকে একটি সুন্দর মেয়ে বানিয়ে দিলেন।সুন্দরী মেয়ে হয়ে বেড়ালীসেই যুবকের কাছে গেল।তার রূপ দেখে যুবকও মুগ্ধ হল,আর তাকে বিয়ে করতে চাইল।বেড়ালী তখনই রাজি হয়ে গেল।একদিন খুব ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে গেল।বিয়ের পর বর-কনে শোবার ঘরে এল বিশ্রাম করতে।তারা দুজনেই তখন সুখী।তাই মনের আনন্দে খাটে বসে গল্প করতে লাগল।এদিকে দেবী অ্যাফ্রোডাইটির ইচ্ছে হল,মানুষের শরীর পেয়ে বেডালীর মনেরকতটা পরিবর্তন হয়েছে দেখবেন।তিনি গোপনে বর-কনের শোবার ঘরে উপস্থিতহলেন।তারপর ঘরের মেঝেয় একটা ইঁদুর ছেড়ে দিলেন।নধর পুরুষ্টু ইঁদুর ঘরের মধ্যে খেলে বেড়াচ্ছেদেখে বেড়ালী-বধূর মন চনচল হয়ে উঠল।বরের সঙে গল্প করতে করতে সে কেবলই ছটফট করতে লাগল।এক সময় লোভ সামলাতে না পেরে বিছানা থেকে ঝাপ দিয়ে পড়ল ইদুরের উপর।কান্ড দেখে দেবী বুঝলের,শরীর বদলালে বেড়ালির সভবের পরিবর্তন হয়নি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now