বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
‘পেনক্রিয়াটাইটিসের সমস্যা হলে অনেক সময় ডাক্তাররা গরম চা খেতে নিষেধ করেন।’
‘না, আমার ওই সমস্যাটাও নেই।’ লোকটি মাথা নিচু করতে করতে বললেন, ‘সংকোচ করবেন না পি¬জ, চা ঠাণ্ডা হয়ে যাচ্ছে আপনার।’ মাথাটা আবার উঁচু করে তিনি বললেন, ‘দ্বিতীয় যে লোকটা এখানে বাড়ি করতে এসেছিলেন তার কী হয়েছিল জানেন?’
চায়ে চুমক দিতে নিতেই থেমে যাই আমি। কাপটা মুখের কাছ থেকে সরিয়ে সামনের ছোট টেবিলটার ওপর রাখি। কৌতূহল জেগে উঠছে আমার ভেতর। কিন্তু আমি এটা জাগাতে চাই না। এসব দালাল শ্রেণীর লোকজন অধিকাংশ সময় আজেবাজে গল্প ফেঁদে বসে, এটা ওটা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
আবার হেসে উঠলেন লোকটি। এবার মাপা হাসি। হাসিটা মুখে ঝুলিয়েই তিনি বললেন, ‘ভাবছেন, রূপকথার গল্প বলছি আপনাকে।’
কুঁচকে যাওয়া চোখ দুটো স্বাভাবিক করে আমি বললাম, ‘না না, তা ভাবছি না।’
‘আপনার চেহারা কিন্তু তা বলছে না।’
‘তাই!’ হাসার চেষ্টা করি আমি, ‘দ্বিতীয় লোকটির কথা কী যেন বলছিলেন আপনি?’
‘দ্বিতীয় লোকটি মোটেই ভালো মানুষ ছিলেন না। কিছু কিছু মানুষ আছে না, যারা অন্যের জিনিসের প্রতি লোভী হয়ে ওঠে। উনিও তাই ছিলেন। আপনি যে জায়গাটুকুতে বিল্ডিং বানাচ্ছেন ওনারও এটুকুই ছিল। কিন্তু বাড়ির ভিত গড়ার সময় পাশের তিন হাত জায়গা দখল করার চেষ্টা করেছিলেন। ওটা একটা গরিব মানুষের জায়গা ছিল, নিতান্তই গরিব মানুষ। দিন এনে দিন খেতেন।’ লোকটি ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, ‘ইংরেজিতে একটা কথা আছে- ন্যাচার পানিশমেন্ট ইজ দ্য বেস্ট পানিশমেন্ট। প্রকৃতির শাস্তিঃ।’ কথা থামিয়ে ভ্রূ টান টান করে লোকটি আমার দিকে তাকালেন। গুরুত্বপূর্ণ কিছু একটা দেখার মতো ঝট করে নিজেকে ঘুরিয়ে নিলাম আমি, অন্য দিকে। আমার সামনে বসা গেয়ো অবয়বের মানুষটি একটা ইংরেজি বাক্য বলেছেন, হোক না ছোট বাক্য; কিন্তু চমৎকার উচ্চারণ আর শুদ্ধ করে বলেছেন, বিশ্বাস হচ্ছে না এটা আমার। নিজের অনুভূতি বুঝতে দিতে চাইলাম না তাকে। সেটা কাটানোর জন্য কিছু বলার প্রস্তুতি নিচ্ছিলাম, তার আগেই তিনি বললেন, ‘কোনো সমস্যা?’
তার দিকে ঘুরে বসতে বসতে আমি বললাম, ‘দ্বিতীয় লোকটার কী হয়েছিল?’
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now