বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
টেবিলে বসে আমরা সবাই খাচ্ছি। এমন সময় আপু বলল 'কার কী হতে ইচ্ছে করে'। ভাইয়া বলল ডাক্তার। মা বলল টিচার। বাবা বলল লেখক, আপু বলল নায়িকা। আমি বললাম পাখি। সবাই আমার দিকে তাকাল। ভাইয়া বলল তুই পাখি হবি। আমি বললাম হ্যাঁ। আর কেউ কিছু বলল না।
দ্বিতীয় দিন
সকাল বেলা উঠে দেখি গাছের ডালে বসে আছি আর যেটা দেখে সবচেয়ে অবাক হলাম আমি পাখি হয়ে গেছি।
এটা দেখে যত অবাক হলাম তার থেকে খুশি বেশি হলাম। উড়ার চেষ্টা করলাম। দেখি উড়তে পারি।
এত খুশি হলাম যে বলার না।
শা শা করে বাতাস বইছে। আমি উড়তে শুরু করলাম। আমার টিয়া পাখি পছন্দ। আর আমি একটা টিয়া পাখি হয়ে গেছি।
উড়তে উড়তে হয়রান হয়ে গেলাম। দেখি একটা নদি ঝিকমিক করছে। সেখানে গিয়ে বসলাম একটু পানি খেলাম।
হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। আমি একটা জারুল গাছের নিচে গিয়ে বসলাম কী সুন্দর বৃষ্টি।
বৃষ্টি আগে আমি অনেক বার দেখেছি। কিন্তু আমার দেখে মনে হচ্ছে আমি প্রথমবার বৃষ্টি দেখছি। কারন আমি পাখি হয়ে গেছি।
আমার গান গেতে ইচ্ছে করছে, আমি গান গাওয়া শুরু করলাম।
আমি একটা ছোট্ট
টিয়ে পাখি
আমি কিচিরমিচি
করে ডাকি
আমি সূর্য
উঠিয়ে রাখি
হঠাৎ বিদ্যুৎ চমকালো। আর আমি চোখ খুললাম তারমানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now