বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আসসালামু আলাইকুম।।।
গল্পঃ আমগোর বাড়ির কাজের বেডী
লেখকঃ
সবসময় সাজগুজ নিয়ে ব্যস্ত থাকেন মিস.শেফালী।। সাজতে সাজতে তার মুখের চামড়ার অবস্থা লাড়কি চুলার কয়লার সাইয়ের মতো হইয়া গেছে তবুও তিনি সাজ নিয়েই পড়ে থাকেন।
তিনি কশিম টিভিতে বিভিন্ন সিনেমায় কাজের লোকের অভিনয় করেন।অনেকবার ডিরেক্টারের কাছে যেয়ে হিরোয়িন, ভিলেন কারো বউ, কারো খালা, কারো আন্টি ইত্যাদি ইত্যাদির পার্ট চেয়েছে কিন্তু টাকলু মাথার ওই ডিরেক্টার তাকে কাজের লোকের পার্টই দেয়। তার চেহারা নাকি কাজের লোকের চেহারার সাথে মিলে যায়।মিস. শেফালী অনেক ডিরেক্টারের কাছেও গিয়েছে কিন্তু কোন লাভ হয়নি শুধু শুধু টাকা নষ্ট হয়েছে। কি আর করার টাকলু ডিরেক্টারের কাশিম টিভিতে ওই কাজের লোকের অভিনয়ই করতে হবে। তো নতুন একটা ছবিতে কাজের লোকের পার্ট পেয়েছে। ফেসবুকে এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে। লিখেছে হেই ফ্রেন্ডস! শত্রু থেকে শত্রু ছবিতে আমি অভিনয় করছি। সকলে অবশ্যই দেখবেন। লাইক পড়েছে ১০টা, কমেন্ট একটা ওই একটা কমেন্টে কেউ একজন লিখেছে, অবশ্যই আপা আমরা দেখব সাথে আছি ✋। ওই সিনেমায়ও শেফালী আপা কাজের লোকের অভিনয় করে।তারপর ছবিটা রিলিজ হয়।এরপর টিভিতে দেখানোর পর সে দ্বিগুণ উৎসাহ নিয়ে ফেসবুকে ঢুকে।মনে করেন ফেসবুকের ফ্রেন্ডরা তার অভিনয় দেখে খুশি হবে কিন্তু না যে লোক বলেছিল পাশে থাকবে সে এখন বলে, কি আপা ভেবেছিলাম করেছিলাম হিরোয়িন হবেন কিন্তু আপনি কাজের লোক। বড়ই দুঃখ পাইলাম আপা।এটা দেখে শেফালী আপা বড় রকম ধাক্কা খায়।খুব মনমরা অবস্থা তার। এখন তার একটাই লক্ষ্য যেভাবেই হোক ওই টাকলু ডিরেক্টারের কাছে যেয়ে হিরোয়িনের পার্ট নিতেই হবে।তারপর ডিরেক্টারের কাছে যেয়ে কিছু বলার আগেই ডিরেক্টার বলে,আরে আস আস এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম একটা নতুন ছবি তৈরী করছি সেই ছবির হিরোয়িন তুমি। আসলে ছবিটা তৈরী করার বুদ্ধি টা তোমার ভাবীর। ছবিটা হবে পুরাই আঞ্চলিক ভাষায় হবে।শেফালী আপার চোখ দিয়ে যেন সুখের অশ্রু ঝরে পড়ে।তিনি বললেন,ডিরেক্টার ভাইয়া আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না।ছবির নাম কি ভাইয়া??
ডিরক্টার ৩২পাটি দাঁত বের করে হাসতে হাসতে মহাআনন্দে বলল,নাটকের নাম ″আমগোর বাড়ির কাজের বেডী″
এটা বলার পর শেফালী আপা ধপাসসস করে পড়ে গেলেন।।।
\\\বিদ্রঃ হাসি পেলে হাসবেন না হাসি পেলে এক বস্তা দুঃখ নিয়ে কমেন্ট করে চইল্লা যাইবেন \\\
★★★সমাপ্ত★★★
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now