বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এটা হলো জিজের রাজ্য।এই রাজ্যের চারদিকে প্রাচীর দিতে ঘেরা।এখানে ঢোকার জন্য বড় একটা গেট আছে।এখানে আমি আর বকুল ভাইয়া একই বাড়িতে থাকি।জিজেতে আসার পর আমাদের দুইজনের ভাইবোনের এক সম্পর্ক গড়ে উঠে।জিজেতে সবার কাছে আমরা ভাইবোন হিসেবেই পরিচিত।রেহনুমা আপুরা যে বাড়িতে থাকে সেই বাড়িটা অনেক বড়।সেই বাড়িতে কয়েকজন একসাথে থাকে।ক্লাস নাইনের কিছু ছেলেপেলে একই বাড়িতে থাকে।আর কাব্য চৌধুরী তার ১৪ টা বউ নিয়ে থাকে।
একদিন সকালে কি যেন মনে হলো।দৌড়ে গেলাম বকুল ভাইয়ার কাছে।ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম,"ভাইয়া আমি না তোকে একটা কথা বলতে চাই।"
"কি বলবি?"
"ভাইয়া কি করে তোকে বলবো বুঝতে পারছি না।"
"কি বলবি বল।"
"ভাইয়া ওই ভাইয়া।"
"হুমম বল।"
"ভাইয়া আমার একটা ভাবি চাই।"
"সেটা আমাকে বলছিস কেন?"
"তোকে বলবো নাতো কাকে বলবো?ভাইয়া খুব তাড়াতাড়ি একটা বিয়া কর।"
"কিযে বলিস তুই!"
"হ্যা যা ঠিক তাই বলছি।ঐযে আমার এক বন্ধুবীর ভাবি আছে সারাদিন গল্প করে ভাবির সাথে ঘুরে বেড়াই।আমারও তো মন চায় ভাবীর সাথে গল্প করতে ঘুরে বেড়াতে।"
"এখানে বস আগে।"
আমি ভাইয়ার পাশে বসলাম।
"দেখ আমার গুলুমুলু ছোট্ট লক্ষী বোন এসব কথা আর বলিস না।"
"বলবো না মানে?আমি ভাবি নিবো।"
"আমি বিয়ে করার আগে তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিবো।"
"লাগবে না আমার বিয়ে।তুই বিয়ে কর।"
এই বলে আমি নিজের রুমে এলাম।আমি তো ভাবি চাই।ভাবি ভাবি করে বকুল ভাইয়াকে খুব প্যারা করছি।বকুল ভাইয়া দৌড়ে গেলো সাঈদের কাছে।
"সাঈদ কিযে করি আমি?"
"কি হয়েছে তোর?"
"আমার বোন খুব জ্বালাচ্ছেরে।"
"কি করেছে ইসরাত?"
"আর বলিস না ভাবি ভাবি করে অস্থির করছে।যখনই দেখা হয় ভাবি একসাথে খেতে বসে ভাবি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত খালি ভাবি।"
"তো বিয়ে কর।"
"ধুর কিযে বলিস।তুই একটু ইভাকে বুঝিয়ে বল।তুই বললে হয়তো বুঝবে।"
"ঠিক আছে।"
আমি ঘরের দরজা বন্ধ করে ডান্স করছি।এরই মধ্যে কে যেন গেটে নক করছি।ভাবলাম হয়তো গুলুমুলু ছোট বোনরা আসবে তাদের সাথে ডান্স করা ভালোই হয়।বান্ধুবি আসলে তো খুব মজা হয়।আর ডান্সার আপুরা আসলে তো কথাই নাই।গেট খুলে দেখি ছোট আপুরা না বান্ধুবি না ডান্সার আপুরাও না এতো সাঈদ।
"সাঈদ তুমি?ভেতরে এসো।"
সাঈদ ভেতরে এসে ঘরের দরজা বন্ধ করলো।
"এই দরজা কেন বন্ধ করছো?"
"এখানে আসো।"
"দরজা কেন বন্ধ করলে?"
"এখানে বসো।"
"আমি বিছানায় বসলাম।
"ইসরাত তোমার কি হয়েছে?"
"কি হয়েছে মানে?"
"তুমি ঠিক আছো তো?"
"আমাকে দেখে ঠিক মনে হচ্ছে না?"
"তুমি কি পাগলামি শুরু করেছো?"
"আমি পাগলামি শুরু করেছি মানে?"
"এতো ভাবি ভাবি করছো কেন?"
"ভাবি চাই।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now