বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আল্লাহ রহমত হতে কখনো নৈরাস হইওনা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X মুসা (আঃ) এর সময়কার একটি সুন্দর ঘটনাঃ - হযরত মুসা (আ.) একবার আল্লাহ তা'আলার কাছে আরজ করলেন,হে-দয়াময় প্রভু! আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে' খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দিন। অদৃশ্য থেকে আওয়াজ এলো, আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তিই হলো তোমার উম্মতের সবচেয়ে' খারাপ। . হযরত মুসা (আ.) ঠিক সময়মত নির্দিষ্টস্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি একটি ছোট ছেলে কোলে করে তাঁকে অতিক্রম করলো। হযরত মুসা (আ.) তাকে দেখে মনে মনে বললেন, ওহ্ এই ব্যাক্তিই আমার উম্মতের মধ্যে সবচেয়ে 'খারাপ! . কিছুক্ষণ পর হযরত মুসা (আ.) এর ইচ্ছা হলো তাঁর উম্মতের সবচেয়ে' ভালো ব্যাক্তিকে দেখতে। আল্লাহ'র নিকট এবার আরজ করলেন, হে-দয়াময় প্রভু ! এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে' ভালোব্যাক্তি আমাকে দেখান। আওয়াজ এলো, হে- মুসা! পথের ধারে বসো, সন্ধ্যা বেলায় যে ব্যাক্তি সর্বপ্রথম আসবে, সে-ই হলো তোমার উম্মতের মধ্যে সবচে'ভালো। সন্ধ্যা বেলায় হযরত মুসা (আ.) নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছে। তাকে দেখে হযরত মুসা (আ.) অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হযরত মুসা (আ.) আল্লাহ'র নিকট আরজ করলেন, হে-দয়াময় প্রভু! আমি এ কী দেখতেছি! সকালে যে সবচেয়ে 'খারাপ ছিলো, সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে 'ভালো হয়ে গেলো? . অদৃশ্য থেকে মহান আল্লাহ উত্তর দিলেন, হে- মুসা! সকালেযখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন ছেলে তাকে প্রশ্ন করে ছিলো, বাবা! এই জঙ্গল কতবড়? সে ব্যক্তি উত্তরে বলেছিলো, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিলো, হ্যাঁ ! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বললো, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। . ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা! তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বললো, আছে বাবা! আমার পাপ থেকেও আল্লাহ'র রহমত অনেক বড়। . হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতো পছন্দ হয়েছে যে,আমি তাঁকে তোমার উম্মতের সবচেয়ে 'খারাপ ব্যক্তিকে সবচেয়ে' ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। শিক্ষাঃ আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না, আপনার পাপ যত বড়ই হোকনা কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় , তাই যখনি নিজের ভুল বুঝতে পারবেন তখনই সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করবেনে এবং পূর্বের গোনাহ আর না করার দৃঢ় সংকল্প করবেন ইনশা আল্লাহ দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ আল্লাহ রহমত হতে কখনো নৈরাস হইওনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now