বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের অনেকেরই ছবি প্রিন্ট করে ফটোফ্রেম-এ সাজিয়ে রাখতে ভাল লাগে। আর এ জন্য প্রয়োজন একটি সুন্দর ফটোফ্রেম। বাজারে অনেক রকমই ফটোফ্রেম পাওয়া যায়। তবে নিজের হাতে বানানো ফটোফ্রেম-এর ব্যাপার-ই আলাদা। আজকের আয়োজনে তাই ফটোফ্রেম বানানোর পদ্ধতি দেয়া হল।
যা যা লাগবেঃ
১। আইসক্রিম স্টিক
২। রঙ
৩। কার্ড বোর্ড পেপার
৪। সাজানোর জন্য স্টিকার, বোতাম
৫। আঠা
বানানোর পদ্ধতিঃ
প্রথমে দুইটি স্টিক একসাথে লম্বালম্বিভাবে আঠা দিয়ে লাগাতে হবে। এবার একইভাবে আরও দুইটি স্টিক আঠা দিয়ে লাগাতে হবে। শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক পাশের স্টিক লাগানো শেষ হয়ে গেলে এবার বাকি তিন পাশের স্টিকগুলোও একই নিয়মে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। পরবর্তী পর্যায়ে কার্ডবোর্ড নিয়ে তা চারকোণা ফ্রেম-এর সমান আকারে কেটে নিয়ে তা পছন্দমতো রঙ করে নিতে হবে।
চাইলে ফুল এঁকে নিতে পারেন পেপারটির ওপর। অথবা গ্লিটার বা স্টিকার দিয়েও সাজিয়ে নিতে পারেন। এবার শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার কার্ডবোর্ডটির এর আরও একটি চারকোণা অংশও নিয়ে তা ফ্রেম-এর স্ট্যান্ড বানানোর জন্য কেটে নিতে হবে। এর ফলে চাইলে আপনি আপনার পড়ার টেবিল বা পছন্দমত জায়গায় রাখতে পারবেন। এবার আঠা দিয়ে ফ্রেম-এর মাঝের অংশে ছবিটি বসিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেশি আঠা যেন ব্যবহার না করা হয়। ব্যাস এভাবেই আপনার পছন্দের ছবিটি আপনারই বানানো ফটোফ্রেম-এ জায়গা করে নিবে। যা দেখতে দারুণ লাগবে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now