বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আবেগ নয় বাস্তবতাকে বেছে নিতে হয়

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X --মা, আমি হাসান ভাইকে বিয়ে করতে পারবোনা। --এ তুই কি বলছিস রিমি..!? --হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি..! --দেখ মা, আমরা দুই পরিবার অনেক আগে থেকেই এই বিয়েটা ঠিক করে রেখেছি। তোকে যখন জানানোর প্রয়োজন মনে করেছি, তখনই তোকে জানিয়েছি। --মা, সে আমার খালাতো ভাই হলেও তাকে আমি বড় ভাইয়ের মত জানি। তাকে আমি বিয়ে করবো কি করে.? --কেন..! কোথাও কি লেখা আছে যে খালাতো ভাইকে বিয়ে করা যাবেনা.? --আমি একটি ছেলেকে (রাফি) ভালবাসি। --ছিঃ..! তোর লজ্জা করেনা এসব বলতে..? বিয়ের আগে আবার কিসের ভালবাসা..!? শোন, এসবই আবেগ। বিয়ের আগে প্রেম ভালবাসা পাপ। আর তোকে তো আমরা সেই ভাবে বড় করিনি। --তাই বলে আমার কি কোনো পছন্দ থাকতে পারেনা..!? --আচ্ছা তুই যাকে ভালবাসি, সে কি করে.? --আমরা একই কলেজে পড়ি...। --তোর বাবাকে বলতে পারবি এইকথা..? --তুমি বলবা...! রিমি মায়ের সামনে থেকে চলে গেল... . পরেরদিন... --তোর বাবা বলেছে, তুই যাকে পছন্দ করিস, তার মা বাবা যেন দুই একদিনের মধ্যে প্রস্তাব নিয়ে আসে আমাদের কাছে। --ঠিক আছে, আমি আজই বলবো..! . সেদিন কলেজে রাফিকে রিমি বললো... --তোমার মা বাবাকে কালই আমাদের বাসায় পাঠাবা। --কেন..? --বিয়ের প্রস্তাব নিয়ে যেতে...! আমি আমার মা বাবাকে তোমার কথা বলেছি। --আমি এই কথা মা বাবাকে কি করে বলবো..? --তাহলে আমি গিয়ে বলি তোমার মা বাবাকে..? --কি বিপদে পড়লামরে বাবা..! কেন যে গেছিলাম প্রেম করতে..!! (বিড়বিড় করে) --কি বললা..!? --না.. কিছুনা.., --তাহলে তোমার মা বাবাকে জানাচ্ছো তো..? --হুম..। . তারপরের দিন... --মা বাবা রাজি হয়নি। তারা এখনই আমার বিয়ে নিয়ে ভাবতে রাজি নয়। --তুমি কি করবা..? --তুমি কি করতে বলো আমাকে..? --চলো আমার সাথে.. --কোথায়..? --কাজী আফিসে..। --কি..!? --আশ্চর্য হওয়ার কি হলো..? তুমি না আমাকে যেকোনো সময় বিয়ে করতে প্রস্তুত..!? --এখনই..!? --হ্যাঁ এখনই..। --এখনই কেন..? --আমার খালাতো ভাই চলে এসেছে দুবাই থেকে। তুমি বুঝোনা..? --এইটা করা কি ঠিক হবে আমাদের..? --তাহলে কোনটা ঠিক হবে, তুমি বলো..? --একটু ভেবে নেই..! --ভেবে নেই মানে..! তোমার বুকে কি সাহস নেই..? আসলে তোমাকে ভালবেসে আমি ভুলই করেছি..! --আরে বিয়েটা কি এত সহজ..? বললাম আর হয়ে গেল..!? সাক্ষী লাগবে, টাকা পয়সা লাগবে..। --টাকা আমি দিব, তুমি সাক্ষী ম্যানেজ করো..। --আচ্ছা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে কি হয়..!? --এখন কি ভাবার সময় আছে..! --শোনো, মা বাবার মনে আঘাত দিয়ে আমরা কি কোনোদিন সুখী হতে পারবো..!? তাই... --থাক, আর জ্ঞানী কথা বলতে হবেনা। আমি যা বুঝার বুঝে গেছি..! আর কখনও তোমার সামনে আসবোনা আমি। রিমি রাগে ক্ষোভে চলে যাচ্ছে.... --কই যাচ্ছ..! দাড়াও.. আরে কথাতো শোনো... রিমি দাড়ায়নি, চলে গিয়েছিলো... . রাফি দুই তিনবার চেষ্টা করেছিল রিমির সাথে দেখা করতে, কিন্তু রাফির সাথে রিমি আর দেখা করেনি। . আট বছর পর... রিমি এখন দুই বাচ্চার মা। রিমি ওর সেই খালাতো ভাই হাসানকেই বিয়ে করেছিলো। রিমি তো এখন দিব্যি ভাল আছে। সুখের সংসার তার। আর রাফি এখন একটি প্রাইভেট ইউনিভার্সিটির ইংরেজি লেকচারার। এখনো বিয়ে করেনি, করবে। . সেদিন যদি আবেগের বসে রিমির কথা শুনে রাফি কাজী অফিসে বিয়ে করে ফেলতো, তবে রাফির হয়তো ক্যারিয়ারের বারোটা বেজে যেত। আর ওদের মা বাবাও কষ্ট পেত। ওদের নতুন সংসারেও আসতো অশান্তি। আসল কথা হলো জীবনে উন্নতি করতে হলে আবেগকে প্রশ্রয় দেওয়া উচিৎ নয়। জীবন কারো জন্য থেমে থাকেনা। জীবন চলে জীবনের গতিতে..। এটাই বাস্তবতা..! •••


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫১ জন


এ জাতীয় গল্প

→ আবেগ নয় বাস্তবতাকে বেছে নিতে হয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now