বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

৩টি বিপন্ন জীবন

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ashraful Islam (০ পয়েন্ট)

X আকাশে কালো মেঘের ঘনঘটা।খুব জোরে বাতাসের সাথে প্রবল বর্ষা হচ্ছে।চারদিকে চিৎকার চেচামেচি। আর আমি নদীর বাধের ওপর দাড়িয়ে আছি।আমি দেখছি,বর্ষার দাপটে নদী কেমন ভয়ঙ্কর হয়।দেখছি,কেমন করে উচু উচু স্রোত আচড়ে পড়ছে কুলে।আমার দাড়ানো বাধে ফাটল ধরেছে।আর সেই ফাটল রুখতে অসহায় মানুষগুলো প্রাণপণ চেষ্টা করছে।কিন্তু একটু পরে বাধ ভেঙে হুড়মুড় করে পানি ঢুকল।আমি তখন বাড়ি আসলাম।বাড়ি এসে দেখি সবকিছু আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে।আমি আসার একটু পর আমাদের বাড়িতে মরণঘাতী লোনা পানি প্রবেশ করল।সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই ঘটল ঘটনাটি।আমি একটি কুকুর পুষেছিলাম।কুকুরটিকে খুব ভালোবাসতাম।সেই কুকুরটি ভেসে যাচ্ছে।কুকুরটিকে যেই ধরতে গেলাম,তখন দেখলাম একটি মহিলা কোলে একটি বাচ্চা নিয়ে ভেসে যাচ্ছে।আমি কী করব বুঝতে পারলাম না।তিনটি বিপন্ন জীবন।একদিকে আমার পোষা আদরের কুকুর আর অন্যদিকে দুটি অসহায় মানুষ।শেষে ভাবলাম কুকুরটি সাতার জানে কোনো জায়গায় ঠাই পাবে।কিন্তু অসহায় মানুষ দুটি মরে যাবে।তাই আমি মানুষ দুটিকেই বাঁচালাম।আর আমার আদরের কুকুরটি ভেসে গেল।পরে অনেক খোজাখোজি করেও কুকুরটির হদিস পায়নি।কুকুরটির স্মৃতি আমাকে এখনো নাড়া দিয়ে যায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ ৩টি বিপন্ন জীবন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now