বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তোমাকে আজ একটা গল্প বলব, ভালোবাসার গল্

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X খুব আন্তরিকভাবে বলছি, তোমাকে আজ আমি একটা গল্প বলব, ভালোবাসার গল্প। অন্যরকম ভালোবাসার গল্প। গল্পটা শুনতে শুনতে তুমি বুঝতে পারবে-এ পৃথিবীটা আসলে ভালোবাসার, ভালোবাসার জন্যই এ পৃথিবীটা সৃষ্টি হয়েছে। গল্পের আরও গভীরে গিয়ে তুমি অনুভব করবে-তোমার হৃদয়টা দুলছে। সেই অদৃশ্য দোলায় তুমি নিজেও দুলছ। দুলছে তোমার আশপাশ, তোমার ঘর, তোমার টেবিলের মানিপ্লান্ট, তোমার জানালার মাধবীলতা। একসময় খুব আশ্চর্য হয়ে খেয়াল করলে-তোমার মন আর তোমার মাঝে নেই, সে উড়ে বেড়াচ্ছে। আকাশে উড়ে বেড়াচ্ছে সে, নদীতে উড়ে বেড়াচ্ছে সে। ঘাসফুল, বটবৃক্ষ, প্রজাপতির ডানাতেও উড়ে বেড়াচ্ছে সে। ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, যা চাইলেও পাওয়া যায় না, আবার অনেক সময় না চাইলেও পাওয়া যায়। অনেকে এটা এত বেশি পায়, যন্ত্রণায় অস্থির হয়ে যায়; অনেক না পেয়েও যন্ত্রণায় মরে যায়। তবে ভালোবাসার কাঙাল সবাই। সর্বোচ্চ ক্ষমতাবান থেকে রাস্তার ওই ভিখারিও। ভালোবাসার জন্য যুদ্ধ করে সবাই প্রতিদিন-ঘুম থেকে উঠেই, ঘুমাতে যাওয়ার আগপর্যন্ত। কিসের গল্প বলবো তোমাকে বল ??? কিছু নিয়ে গল্প বলার কি আছে আমাদের ??? তবে হা, ২ দিনের অনেক অনেক জমানো কথা আছে আমার। কি শুনবে না আমার কথাগুলো ??? দয়া করে গাল ফোলানো টা কমিয়ে, কপালের ভাঁজটা ঠিক করে গল্প পড়াতে একটু মনোযোগী হউ। হু ……।। (হাসবা না কইলাম) জি পাখি আপনাকেই বলছি, জেগে কি এখনও আছেন নাকি দেদারে ঘুমাচ্ছেন ??? অবশ্য আজ জেগে থাকার কথা না কারন কাল যে সারাটা রাত জেগে ছিলা। আর সত্যি কথা বলতে কি আজ জেগে থাকার ইচ্ছে থাকলেও পারবেনা। ঘুমে যে তোমার চোখ দুটু তুলুতুলু করতেসে সেটা আমি ভালো করেই জানি। তাই তো আজ শুধু ১টা মেসেজ দিয়ে লাপাত্তা। ওরে আমার তরমুজের হালি, কেন জগড়া করো আমার সাথে ??? আসলে আমি যে করিনা ঠিক তা না, আমিও করি তবে সেটা কারন সহকারে। তোমার মতো আজাইরা কামে জগরা করি না। বলা নেই, কউয়া নেই গাল ফুলিয়ে বসে থাকা। এমনিতেই গাল ২টা নাদুস-নুদুস তার ওপর রাগ আর অভিমানে গাল ফুলিয়ে রাখলে টান দেয়ার ইচ্ছেটা দমিয়ে রাখতে পারিনা। আর তাইতো তোমার ছবিটা বের করে ছবির ২ পাশে গালের ওপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখি। বেথা পাও … ??? বেথা পেলেও কিছু করার নাই। গালে টান তো দিবই। তবে প্লিজ রে বাবা, অন্তত বকা দিও না। বকা দিলে সেটা আমার কাছে না এসে তোমার জামাইয়ের ওপর এসে পড়বে। মানে আমিই আর কি ……।। (লজ্জা পাইসি) আমার লক্ষ্মী কইতরের ছাও শুনো, রাগ টাগ রাখো তো এখন, অনেক হইসে। আর এইসব আজাইরা কাম ভালো লাগে না। আচ্ছা পাখি, তুমি এতোটা সেলফিস কেমনে হইলা … ??? পুরো ১টা রাত, ১টা দিন চলে গেলো, ১টা বার খোঁজখবর নিলে না যে আমি কি আসলেই ভালো আছি তোমাকে ছাড়া … ??? আমি সারাদিন রাগ করে থাকলেও অন্তত ৪-৫ বার ফোন দিয়ে জিজ্ঞাসা করেছি যে কই আছো, কি করতেস। আর তুমি কিনা সেইটাতে বিরক্ত হলে ??? কষ্ট দেয়ার কিছু কৌশল আছে তাই বলে এইভাবে … ??? আমি তো মানুষ নাকি !!! ভুল তো মানুষই করে নাকি। ভুলে গেছো, Man is mortal – মানুষ মাত্রই ভুল হয়। আমিও না হয় একটু mortal হয়ে ভুল করলাম। মাফ চাইছি তো রে জান …।। ওরে আমার কসমস বিসকুটের গুড়া, ১টা সত্যি করে কথা বল তো … ??? কাল কি একটুও ঘুমাও নাই … ??? আমার কেন জানি মনে হচ্ছে একটু তো ঘুমাইছই। তবে আমি কিন্তু ঘুমাইসি সত্যি বলসি। কি করমু কও, সারারাত জেগে থেকে সকাল বেলা আর জেগে থাকতে পারলাম না। ঘুম থেকে ওঠে কেন জানি নিজেকে বেহায়া বেহায়া মনে হইসে। আরে সালার সারারাত জাইগা থাইকা নাকি সকাল বেলা ঘুম দিলাম। ধুরররররররর ……।। গতকাল সারাটা দিন বেস্ততার মাঝে কাটলেও কেন জানি মন থেকে কিছুই করতে পারলাম না। কিছুটা ভালো আর কিছুটা খারাপ মিলিয়ে দিনের শেষ হলেও মনটা ছিল ভীষণ খারাপ। সারাদিনের ঘটে যাওয়া কথা, তোমাকে মিস করা, তোমাকে দেখার ইচ্ছে, সামার দেখা, বিশেষ করে মেয়েদের দেখে সাইদ-ইফেক্ত মন্তব্য করা, তোমাকে জেলাস ফিল করা সব কিছু মিলিয়ে দিনটা আমার অপরিপূর্ণ। কিছুদিনের এত্ত টেনশনের মাঝে নিজেকে একা ভাবতে অনেক কষ্ট হয়। কারন আজ যে তুমি থেকেও আমার পাশে ছিলে না। অনেক বেশি ভালোবাসি তোমায় পাখি …।। প্রেমের ক্ষেত্রে পুরুষেরা যে অবলা আরেকটা প্রমান আমি নিজে সেটা পাইলাম আজ। প্রেমের ক্ষেত্রে মান অভিমান হয় সেটাই স্বাভাবিক, কোন কারনে মেয়েটা অভিমান করলে দেখা যায় ছেলেটার কাকুতি মিনতি- প্লীজ প্লীজ প্লীজ আর কোনদিন এই কাজ করবো না … প্লীজ প্লীজ প্লীজ মাফ করে দাও … (পায়ে ধরার ইমো হবে)। ছেলেটার মন কোন কারনে খারাপ হলো, সাহস করে সে অভিমান করেই ফেললো, তখন মেয়েটা অভিমান ভাঙ্গাবে কি উলটা সে নিজেই আবার অভিমান করে ফেলবে, দরকার হলে একটু কেঁদেও ফেলবে- কত বড় সাহস তার সাথে ছেলে রাগ দেখায় !!! তখন আবার শুরু হবে ছেলেটার কাকুতি মিনতি- প্লীজ প্লীজ প্লীজ আর কোনদিন এই কাজ করবো না, আর কোনদিনও আমি রাগ করবো না, অভিমান করবো না … প্লীজ প্লীজ প্লীজ মাফ করে দাও … (আবারও পায়ে ধরার ইমো হবে)। এইবার আমি বলছি, প্লিজ মাফ করে দাও পাখি ……।। ওরে আমার তরমুজের হালি, বিসকুটের গুরা, কইতরের ছাও, আনারসের চুক্কা স্লাইছ, আর রাগ কইরা থাইকো না আমার সাথে। আমি যে তোমার শোকে শোকে এক্কেরে কাইত হইয়া যাইতেসি, বিলিভ মি (জানি করবা না, তারপরও কইলাম)। কেউ স্বপ্ন দেখায় … কেউ স্বপ্ন ভাঙ্গে … কেউ ভালবাসে … কেউ ঘৃণা করে … কেউ বা কষ্ট দেয় … কেউ দেয় সুখ … কেউ ঈর্ষা করে … কারো বা ভাল লাগে … কারো বিশ্বাসী, কারো কাছে অবিশ্বাসী !!! কারো মনের বিশেষ জায়গায় আছি !!! কারো বা চক্ষুশূল !!! কেউ কাঁদে … কেউবা হাসে বা উপহাশ করে !!! সবকিছু নিয়েই তো জীবন। এই তো আছি, ভাল আছি, শুধু তোমারই জন্য !!! আলহামদুলিল্লাহ্ ……।। আমি এমন একজনকে ভালবেসেছি যার হৃদয় ভেঙ্গেছে বার বার (আমিই ভেঙ্গেছি) ….. !!! যাতে সে জানে একটা হৃদয় ভাঙ্গাতে কত কষ্ট আর তাই আমার টা না ভাঙ্গে ….. !!! জানি একদিন বুঝবে আমার ভালবাসার মুল্য, কিন্তু সেদিন হয়তো তোমাকে বোঝার মত আবেগটাই আর থাকবে না আমার মনে। সেদিন আর বেশি দুরে নয়, হতে পারে আজ কাল পরশু অথবা তার পরের দিন, তবে হবেই একদিন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now