বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাতুল ছিল তার মা-বাবার খুব আদরের একমাত্র পুত্র। তার কোন কিছুর অভাব ছিল না, সে যা চাইত তা তার মা-বাবায় কিনে দিতেন। তার আনন্দের কোন সীমা ছিল না।
সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো যে খেলা তার পছন্দ নয় সে সেটা ফেলে দিত। কোন খেলনা যদি পোরানো হয়ে যায় সেটা হলো গুরুতর আপত্তি।
সে আর এই খেলনা দিয়ে খেলতে চায় না।
একদিন তার মামা তাদের বাসাতে বেড়াতে আসলেন। তিনি রাতুলের এসব দেখে ভীষণ কষ্ট পেলেন।
রাতুল তার মামার সামনে অনেক গুলো পুরনো খেলনা ভেঙ্গে ফেলল।
রাতুলের মামা ভাঙ্গা খেলনা ও রাতুলকে নিয়ে একটি বস্তিতে গেলেন। সেখানে গিয়ে বস্তির দরিদ্র ছেলে মেয়েদের রাতুলে ভাঙ্গা খেলনা ও অকেজো খেলনা গুলো বিলিয়ে দিলেন, রাতুল দেখে হতভম্ব হলো। সে যেসব খেলনা চুয়ে দেখতে চায় নি, এসব খেলনা বস্তির ছেলে মেয়েদের মনে হচ্ছে সাত রাজার ধন। খেলনা গুলো খেলতে তারা কিছু ঝগড়াও করছে।
এটি দেখে রাতুল তার নিজের ভুল বুজতে পারে। সে এখন ঠিক করল তার যা আছে সেগুলোকে সুন্দর ব্যাবহার করবে, কোন কিছুই অকারণে অবহেলায় নষ্ট হতে দিবে না।।
কিছু থাকার পর আরো কিছুর জন্য চেঁচামেচি ও করবে না।
কেননা যা তার কাছে ছোট মনে হয় অনেকেই আছে এসব ছুয়ে দেখতে পারে না।
আসুন আমাদের যা আছে তার পরিপূর্ণ ব্যাবহার করি। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকি। বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি, তা আরেকজনের হতে পারে অমূল্য রতন।।। তাই অপেরকে কিছুটা দেয়ার চেষ্টা করি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now