বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক ঈগলের বাচ্চা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এম.এ আব্দুল্লাহ শেখ (০ পয়েন্ট)

X এক ঈগলের বাচ্চা এক ঈগল একবার বনমুরগীর বাসায় ডিম পেড়ে গেল।। বনমুরগী ডিমে তাপ দিল।। একদিন ডিম ফুটে বাচ্চা বের হলো।। ঈগলের বাচ্চাটি বন মুরগীর বাচ্চা হিসেবে পালিত হতে লাগল।। তার স্বভাবও হয়ে উঠল মুরগীর মত।। বনমুরগীর মত ডাকে।। উড়তেও পারে না।। একদিন সে দেখল আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে ঈগল।। সে বিস্ময়ের সাথে প্রশ্ন করল, এটা কি?? বনমুরগীরা উত্তর দিল, ওটা ঈগল।। অসাধারন পাখি।। তুমি ওর মত দেখতে হলেও তুমি বনমুরগী হয়ে গেছো।। ওর মত কখনো হতে পারবে না।। ঈগলের বাচ্চা এই কথা বিশ্বাস করে কোন দিন উড়ার চেষ্টাও করল না।। এভাবেই সে কাটিয়ে দিল তার পুরোটা জীবন।। একসময় তার মৃত্যু হল।। সে জানতেও পারল না তার জন্ম হয়েছিলো আকাশের উঁচুতে উড়ার জন্য, আকাশকে শাসন করার জন্য!! শিক্ষণীয়ঃ অধিকাংশ মানুষই এরকম।। অসীম ক্ষমতা নিয়ে জন্মায় কিন্তু বেশীরভাগই তা কাজে লাগাতে পারে না।। আসুন আমরা অধিকাংশ না হয়ে অন্যতম হতে চেষ্টা করি।। আমাদের দশা যেন এরকম ঈগলের মত না হয়…


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ এক ঈগলের বাচ্চা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now