বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বেস্ট ফ্রেন্ড

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X "তুই আর কখনও আমার সাথে যোগাযোগ করবি না,যতসব ফালতু" বেস্ট ফ্রেন্ড এর কাছ থেকে এমন মেসেজ কেউই আশা করে না । আর তাকে যদি অনেক ভালবাসি তখন তো এমন মেসেজ আসা আর মনের মাঝে ঘূর্ণিঝড় আসা একই কথা । মেসেজটা এসেছিল ফেসবুকে আর উত্তর দেওয়ার আগে ভেবেছিলাম ব্লক মারবে,কিন্তু তেমনটা হল না । নীল নামটা নীলই রইল, ১০ মিনিট কাটল,না ব্লক করল না । ভেবেই নিলাম রাগের মাথায় বলেছে । বেস্ট ফ্রেন্ড তো বলতেই পারে, কথাটা অবশ্য হঠাত্ করে বলেনি এটা গত ২মাসের চলমান মান অভিমানের একটা পরিনতি মাত্র । বছরখানেক আগের কথা, ফেসবুকে আমার আবির্ভাবের মেয়াদ তখন দেড় বছরের,আর অনিমার সাথে সম্পর্কের মেয়াদ ২ বছর । অনিমা আমার বেস্ট ফ্রেন্ড বয়সে আমার দুবছর ছোট । দেখা হয় এক বিয়ের অনুষ্ঠানে,বিয়েটা এক দুসম্পর্কের আত্মীয়ের,যাওয়ার ইচ্ছা না থাকার সত্ত্বেও যেতে হয়েছিল । আর সেখানে পরিচয় অনিমার সাথে । তারপর ফ্রেন্ডশিপ আর বেস্ট ফ্রেন্ড,আপনি থেকে তুমি তারপর তুই । একের পর এক ঘটে গেছে সাথে ভাল লাগাটা রুপ নিয়েছে ভালবাসায় । বেশ কাটছিল আমার অপ্রকাশিত ভালবাসা নিয়ে, একদিন অনিমা বলল, -আমাকে একটা হেল্প করবি? -কি? -একটা ফেসবুক আইডি খুলে দিবি -কেন? -এমনি অনেকই তো ইউস করে আমিও করব -না করলে হয় না -না করতেই হবে -আচ্ছা সেদিনই আইডি খুলে দেই,প্রথম কয়দিন ভালই কাটল ।তারপর প্রথমে বাধল ছবি নিয়ে । অনিমার সাথে কখনও রেগে কথা বলিনি,কিংবা কড়া মেজাজে কথা বলিনি । কিন্তু ঐ দিন বললাম, ও নিজের একটা ছবি আপলোড করে তাই । বারণ করার পরও ওটা রেখে দেয়, আর নিয়মিত ছবি আপলোড দেয় । ফলস্বরুপ কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল,তারপর একদিন ও মেসেজ করে, -ভুলে গেলি আমাকে? -না ভুলব কেন? -তাহলে কথা বলিস না কেন? -তুই তোর মত চলছিস আমার তোর লাইফে থাকা না থাকা দুটাই এক -এভাবে বলছিস কেন?আচ্ছা যা সব ছবিগুলা ডিলিট করে দিচ্ছি -হুম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে,ওর ছবি দিয়ে আরো কয়েকটা আইডি খুলে আরো কয়েকজন । পরে ওকে অনেক বকা দেই আর ও প্রমিস করে এমন আর করবে না । ওকে আরেকটা আইডি খুলে দেই কিন্তু ওকে হারানোটা যে তখন থেকে শুরু বুঝতে পারি নি । ফেসবুকে একে একে অনেকের সাথে পরিচয় হয় ওর,আর এক ছেলের সাথে সম্পর্কও হয় । প্রেম শুরু করার ১০ দিন পর জানতে পারি ব্যাপারটা । তখন নিজেকেই নিজের কাছে অপরাধী মনে হত, ওকে বুঝাতে শুরু করলাম নিজের মনের কথা । কিন্তু ব্যাপারটা হলো উল্টা, ও ভাবল ওকে ওর বয়ফ্রেন্ড থেকে আলাদা করতে চাইছি তাই অনেকটা যোগাযোগ বন্ধ করে দেয় আমার সাথে । দুতিনদিন পর একবার কথা হত । আস্তে আস্তে দুরুত্ব বাড়ে,আমার কথা ওর মনেই থাকত না । আর আমি তখন পাগলের মত ওকে পেতে চাইতাম আর ও বিরক্ত হয়েই ফালতু বলে যোগাযোগ না করতে বলছে । মেসেজ করলাম, -আমাকে কি ছেড়ে যাবি? (রিপ্লাই দিল না) -তুই ছেড়ে গেলে কিভাবে থাকব আমি? তোকে অনেক ভালবাসি -আমি তোকে ভালবাসি না -ভালবাসতে হবে না বন্ধু হয়ে থাকিস -হুম -প্রেমটা না করলে হয় না? -এটা আমার পারসোনাল ব্যাপার তুই কে কথা বলার -এত তাড়াতাড়ি পর হয়ে গেলাম? -বন্ধু শুধু বন্ধু হয়েই থাক,আমার ব্যাপারে কথা বলতে আসিছ কেন? এমন আর করলে আমাকে হারাবি আর কিছুই বললাম না চুপ করেই রইলাম, সপ্তাহ খানেক পর ও মেসেজ করল ।ওর মত থাকতে দিতেই এক সপ্তাহ আর মেসেজ বা কল করিনি । আসলে যখন ও রিপ্লাই দিতে দেরি করত কিংবা কল করলে ওয়েটিং দেখাত তখন খুব কষ্ট হত । -কিরে তোর যে কোন খবর নেই -ভাল আছিস? -হুম অনেক তুই? -এই আছি -এই আছি মানে? -আছি আর কি -কি হইছে -কি হবে?কিছুনা -ও জানিস আমার বয় ফ্রেন্ড টা না একটা পাগল,আসলে এত ভালবাসে কি করে বুঝতে পারি না -ও তোকে অনেক ভালবাসে বুঝি? -হুম তুই ও একটা প্রেম কর -আমি কেন? -না আমি প্রেম করব তুই করবি না ব্যাপারটা কেমন জানি দেখায় না -কেমন দেখাবে আর তাছাড়া আমি তোকে ভালবাসি আর কাউকে ভালবাসতে পারব না -আবার শুরু করলি?এই জন্য তোর সাথে চ্যাট করতে ইচ্ছা করে না -সরি -হুম -একটা রিকুয়েস্ট করব রাখবি? -বল? -তোর প্রেম নিয়ে আমাকে কিছু বলিস না হ্যা কষ্ট হয় । -ওকে বলব না,বাই ও কল দিয়েছে ওকে পরের কিছুদিন ওর সাথে আর কথা হয়নি,মেসেজ করেছি কল করেছি কোন রিপ্লাই পাই নি । এভাবে একটি মাস কেটে গেল, ভেবেই নিয়েছিলাম ওকে হারিয়ে ফেলেছি । ওর সাথে যোগাযোগ করাটা ছেড়ে দিয়ে,ব্যস্ত হয়ে পড়ি,আসলে ইচ্ছা করেই ব্যস্ত হয়ে পড়ি কষ্ট টাকে কমাব বলে । দুইমাস পর অনিমার কল পেলাম, ওর প্রথম কথাটা শুনেই থমকে গেলাম, -আমি অনেক খারাপ একটা মেয়ে তাই না রে? -কি হল রে কেমন আছিস?অনেকদিন পর কি মনে করে? -বলনা আমি কি খুব খারাপ? -তা হবে কেন ?তুই সবসময় ভাল -না রে নয়ত নকলের পিছনে ঘুরে আসলটাকেই ভুলে গেলাম -কি হইছে রে? -তুই আমাকে অনেক ভালবাসিস তাই না? -হুম -আমাকে কখনও ছেড়ে যাবি না তো? -এসব কেন বলছিস? -বল না -না -প্রমিস -হুম -আমার হয়ে থাকিস,আমার পাসওয়ার্ড টা তোকে দিব তুই আইডি টা নষ্ট করে দিস -কি হইছে বলতো? -জানিস ও না আরো কয়েকটা মেয়ের সাথে প্রেম করে -ও টা কে? -যাকে ভালবাসতে চেয়েছিলাম -ও আচ্ছা,পাগলি এই ব্যাপার! আমি কি মরে গেছি নাকি? -না কিন্তু এবার আর বাঁচবি না -কেন তুই মারবি? -হুম তোকে ভালবাসব না...আর জানিস না আমি কেমন? -হা হা হা -এবার থেকে তুমি করে ডাকবা ঠিকাছে -আচ্ছা ডাকব প্রত্যাবর্তন টা অনেক সুখের হয়, বাস্তব প্রত্যাবর্তন টা হয়ত হবে না কিন্তু কল্পনায়তো হতেই পারে ,তোকে এখনও ভালবাসি আগের মত...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ বেস্টফ্রেন্ডের অভিমান ২য় পর্ব
→ ♦বেস্ট ফ্রেন্ড ♦
→ বেস্টফ্রেন্ড যখন বস
→ বেস্ট ফ্রেন্ড -পর্ব ২
→ বেস্ট ফ্রেন্ড -১
→ বেস্ট ফ্রেন্ড
→ বেস্ট ফ্রেন্ড
→ *বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড!!!
→ বেস্ট ফ্রেন্ড
→ বেস্ট ফ্রেন্ড এর দাবি
→ নীলা আমার বেস্ট ফ্রেন্ড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now