বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফুটবল বিশ্ব সম্পর্কে অগাধ জ্ঞান থাকলে সেই জ্ঞান কাজে লাগিয়ে প্রেমিক/প্রেমিকা জোটানো কোনো ব্যাপারই না। বিশ্বাস হচ্ছে না? তাহলে নিচের ফেসবুক কনভারসেশনটি আপনার জন্য। তবে আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন, ছেলে/মেয়েটিও আপনার মতো ফুটবলজ্ঞানী।
ছেলে: হে সুন্দরী, আমি
সত্যিই চাই, তুমি আমার হও।
মেয়ে: আমার বয়ফ্রেন্ড আছে, সরি।
ছেলে: বেশ। গোলপোস্টে তো
গোলকিপার থাকেই। তাই বলে কি স্ট্রাইকাররা গোল করে না?
মেয়ে: হা হা হা...কিন্তু এ ক্ষেত্রে তোমাকে ডিফেন্ডারের মতো মনে হচ্ছে।
ছেলে: তুমি নিশ্চয়ই জানো, রিয়াল
মাদ্রিদের সার্জিও রামোস একজন
ডিফেন্ডার হওয়া সত্ত্বেও দুবার চ্যাম্পিয়ন্স
লিগ ফাইনালে গোল করেছে।
মেয়ে: হুম্ম্, যা হোক। আমার বয়ফ্রেন্ড লম্বা ও ধনী। এবং আমিও ভালো আছি।
ছেলে: ওকে। বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়্যার লম্বায় ৬ ফুট ৪ ইঞ্চি। কিন্তু তারপরও মেসি তাকে বোকা বানিয়ে মাথার ওপর দিয়ে গোল দেয়। আর মেসি কিন্তু নয়্যারের চেয়েও ধনী।
মেয়ে: লল। কিন্তু মেসি নিশ্চই
নয়্যারের চেয়ে লম্বা নয়?
ছেলে: হুম্ম্, নয়্যার লম্বা এবং মেসি ধনী। সুতরাং আমাদের স্কোরলাইন ১-১।
মেয়ে: লল। তুমি তাহলে আমার
পিছু ছাড়ছ না, তাই তো?
ছেলে: চিলি প্রথম কোপা আমেরিকা জেতার আগে একটানা ৯৯ বছর খেলে গিয়েছিল। তবু তারা সাফল্যের পিছু ছাড়েনি। এবং পরবর্তী সময়ে টানা দুবার তারা কোপা আমেরিকা জিতেছিল।
মেয়ে: হা হা হা...তোমার এই ফুটবলীয় জ্ঞান তোমাকে একদিন তোমার
স্বপ্নের গন্তব্যে নিয়ে যাবে।
ছেলে: তোমার প্রার্থনা সত্যি
হোক। আর আমার পরবর্তী
গন্তব্যস্থল হচ্ছে তোমার হৃদয়।
মেয়ে: লল। তুমি কি জানো, আমি চাইলে এখনই তোমাকে ব্লক করতে পারি?
ছেলে: ২০০৬ সালে স্টেফেন হান্টকে
ব্লক করে গোল করা থেকে বিরত
রাখতে চেয়েছিল পিটার চেক।
কিন্তু শেষ পর্যন্ত পিটার চেককেই
আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল।
মেয়ে: ওয়াও! তুমি আসলেই
একটা জিনিয়াস। এই শুক্রবারে
আমি ফ্রি আছি। ফোন কোরো।
ছেলে: ???
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now