বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রেম, ভালোবাসা অতঃপর লিটনের ফ্ল্যাট

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X -কালকে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো । তোমাকে সারপ্রাইজ দিবো । তুমি জীবনেও ভুলবা না । -মানে কি ? -মানে কিছু না । আমার বহুদিনের একটা ইচ্ছা কালকে পুরন হবে । . আবীরের রহস্যে ঘেরা কথা নিহিনের কাছে বোধগম্য হল না । আসলে আবীর কি বলতে চাইছে ? রুমে এসে নিহিন ওর রুমমেইটের কাছে বলতেই, ওর রুমমেইট মিথিলা হায় হায় করে উঠল ! মিখিলা বলল -তুই এখনও বুঝতে পারছিস না ? - কি বুঝতে পারবো ? -আরে এই যে আবীর ওর আসল রূপ দেখাতে শুরু করেছে । কালকে তোকে ওদের বাসায় নিয়ে যাবে । তারপর .... -তারপর ? -নিহিন তুই বোকাই রয়ে গেলি রে ! লিটনের ফ্ল্যাটের গল্প শুনিস নাই । এখানে পার্থক্য হল আবীরের ফ্ল্যাট ! আর কিছু না । . নিহিনের কথাটা মানতে কষ্ট হল । নাহ আবীর এমন করতে পারে না । ও এমন ছেলে না ।নিহিন নিজের মাঝেই কেমন একটা দ্বিধায় পরে গেল । কি করবে ? কি করা উচিৎ ওর ? যাবে ? যদি সত্যি এমন কিছু করে ? কিন্তু আবীরের উপর এখনও তার বিশ্বাস হারাতে ইচ্ছা হচ্ছে না । শেষমেষ রাজি হয়ে গেল। অন্তত এই টুকু বিশ্বাস আছে যে আবীর জোর করে এমন কিছু করবে না যাতে ওর সম্মতি নাই । . সকাল বেলা থেকে তাই নিহিনের মনটা বিষন্ন হয়ে আছে । কিছু ভাল লাগছে না । আবীরের সাথে যেতে ইচ্ছা করছে না । আবার আবীরকে মানাও করতে পারছে না । সিএনজি থেকে যখন নিহিন নামলো তখন আর একবার মনের ভিতর কু ডেকে উঠলো । -কি হল ? আবীরের হাস্যজ্জল মুখ দেখে একটু শান্তি এল মনে । মনে হল নাহ । এই হাসির পেছনের মানুষটি কখনও কোন অন্যায় করতে পারে না ওর সাথে । পারবে না । নিহিন মনে মনে আবার বলল প্লিজ আবীর এমন কিছু করো না যাতে আমার চোখে তুমি চোখে নিচে নেমে যাও ! প্লিজ ! . একটা দরজার সামনে এসে আবীর থামলো । বলল -এটা আমাদের বাসা । -তাই ? একটু হাসি আনার চেষ্টা করলো । না জানি কি সারপ্রাইজ অপেক্ষা করছে ওর জন্য । আবীর কলিংবেল চাপ দিল । আবীরের দিকে তাকিয়ে দেখল আবীর মিটমিট হাসছে । কি নিস্পাপ হাসি ! . হঠাত্ই দরজা খুলে এক মহিলা বের হয়ে এল । কেউ বলে দিল না কিন্তু নিহিনের বুঝতে একটুও কষ্ট হল না ইনিই আবীরের মা ! আবীরের মা হাসি মুখে এগিয়ে এল । তারপর সুমনের দিকে তাকিয়ে বলল - যাক এতো দিনে একটা কাজ করেছিস ? তারপর নিহিনের দিকে তাকিয়ে বলল - আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমার ছেলের এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে । তুমি তো মা তোমার ছবির থেকেও বেশি সুন্দর ! নিহিন খুব লজ্জা পেল ! এখন ওর কি করা উচিৎ ? কোন কিছু না বুঝে নিহিন আবীরের মাকে সালাম করতে গেল কিন্তু মাঝ পথেই তিনি ওকে ধরে বুকে জড়িয়ে ধরলেন ! এক অজানা ভাল লাগা নিহিনের সারা মন জুড়ে প্রবাহিত হল । আবীর বলল -মা ! আব্বা কই ? -তোর আব্বা একটু বাইরে গেছে ! এখুনি চলে আসবে ! . আবীর কিছু বলতে যাবে ঠিক তখনই আবীরের ছোট বোন পিয়ালী ঘরে ঢুকলো ! নিহিনকে দেখে তো হইচই বাধিয়ে দিল ! একদম সরাসরি সবার সামনে ভাবি বলে ডাকা শুরু । নিহিন এমনিতেই লজ্জা পাচ্ছিল । আরও বেশি করে লজ্জা পেতে লাগলো । পিয়ালী নিজে ওদের সবার ফ্ল্যাট ঘুরে দেখালো ! নিজের ঘরে নিয়ে গেল । এমন একটা ভাব যেন নিহিন আবীরের না পিয়ালীর বন্ধু ! নিহিনের খুব ভাল লাগছিল । খুব বেশি । আজ নাকি সব কিছু ওর জন্য করা হয়েছে । কদিন থেকেই নিহিনের আসার কথা ওরা আলোচনা করছিল । বাড়ির কেউ আসলে ঠিক বিশ্বাসই করে নাই যে আবীরের একটা গার্লফ্রেন্ড থাকতে পারে । আজকে ওদের বাবা মা দুজনেই অফিস থেকে ছুটি নিয়েছে ওর আসার জন্য । পিয়ালী স্কুলে যায় নি । বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে নিহিনের আসার জন্য ! বাড়ির সবাই খুশি ! নিহিনও খুশি ! কিন্তু মনের ভিতর একটা অপরাধ বোধকাজ করছে । ইস কি ভুলই না বুঝেছে সে আবীর কে ! এখনই ওর কাছে ক্ষমা চাওয়া দরকার । . -পিয়ালী ! -বল ভাবি ! -আমি একটু তোমার ভাইয়ার ঘরে যাই ! ওর সাথে কয়টা কথা বলতাম । -ও আচ্ছা ! এখন থেকেই এতো কিছু !! একটুও সহ্য হচ্ছে না ?? -না !! সেটা না ! নিহিন হাসলো ! . নিহিন আবীরের ঘরে গিয়ে দেখে ও পিসিতে গেম খেলছে ! -আবীর ! আবীর ঘুরে দাড়ালো ! -বল ! নিহিন দরজাটা একটু ঠেলে দিয়ে আবীর কে জড়িয়ে ধরলো ! জীবনের এই প্রথম বারের মত । মনের ভিতর কোন সংকোচ নাই ! কিছুক্ষনের ভিতরেই একটু ফোঁপানীর শব্দ শুনতে পেল আবীর ! -আরে কি হল ? কাঁদছো কেন ? -আমি খুব খারাপ ! খুব ! তুমি আমাকে মাফ করে দাও ! - আরে আশ্চার্য ! কি হয়েছে ? বলবা তো ? নিহিনকে শান্ত করতে আবীরের আরো কিছু সময় লাগলো ! আরো কিছু বলতে যাবে ঠিক তখনই পিয়ালী ঘরে ঢুকে পড়লো ! . দুজন কে একসাথে দেখে বলল -আচ্ছা !! এই ব্যাপার ! ভাইয়া ! তলে তলে এতো দুর .. -এই যা ভাগ !! -যাবো না ? আম্মাকে বলে দিবো ! আবীর বলল -যা বল গিয়ে ! . নিহিন আবীরকে থামিয়ে দিয়ে বলল - কি বলছো ? বলবে কেন ? পিয়ালী তুমি বলবা বল ? -বলব না ! তবে একটা শর্ত আছে ! নিহিন হেসে বলল -কি শর্ত বল ! -এখানে বলবো না । তুমি এস আমার সাথে ! এসো তো ! . কালকে রাতেও নিহিন কি না ভেবেছিল আজকের দিনটাকে নিয়ে ! কিন্তু দিনটা এমন সুন্দর হবে তা নিহিন ভাবতেও পারে নাই ! আবীর ওকে আসলেই ভাল একটা সারপ্রাইজ দিয়েছে । কোন দিন এই মধুর স্মৃতি ভোলা যাবে না ! . . আপু মনি রা ! এইটা গল্প ! বাস্তবে এমনটা হয় না ! সব আপুদের কেই বলতেছি জীবনটা Såñðíp Ð týpíçål ßøðmåìsh এর গল্প না আর সব প্রেমিকরা আমার গল্পের নায়কদের মত সোজা না ! সুতরাং সাবধান ! . প্রেম করবেন ! অবশ্যই প্রেম করবেন । ভালবাসবেন ! সমস্যা নাই ! প্রেম চমৎকার একটা ব্যাপার ! কিন্তু কিছু নোংরা কাজ এই প্রেমটাকে কুলষিত করে ফেলে । আপনার মত আপুরা আপনাদের মত ভাইয়াদের দ্বারাই এটা হয় ! . প্রেম একটা মনের ব্যাপার ! যেন সেটা মন পর্যন্তই থাকে । লিটনের ফ্ল্যাট পর্যন্ত যেন না যায় !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now