বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার নানী গত হয়েছেন গত বছর। দীর্ঘ আট
বছর পঙ্গু অবস্থায় থেকে কষ্ট পাওয়ার পর
আল্লাহ ওনাকে নিজের কাছে নিয়ে যান।
আজকে আপনাদের আমার নানুর
সাথে ঘটা কয়েকটি সত্য ঘটনা জানাবো।
একদিন নানু পুকুর ঘাটে গেছেন হাত মুখ ধোয়ার জন্য।
তখনি কি একটা যেনো এসে ওনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
তারপরই ওনার পাটা ভেঙ্গে যায়। অপারেশন
করেও কোন লাভ হয়নি। ওনার পায়ের হাড়
নাকি এতই নরম হয়ে গিয়েছিল যে একদিক
দিয়ে জোড়া দিতে গেলে আরেক
দিয়ে ভেঙ্গে যায়। যাহোক তারপর
থেকে উনি আর কখনোই হাটতে পারেননি।
একদিন রাতে নানু হটাৎ চিৎকার করে উঠলো।
সবাই যখন দৌড়ে ওনার কাছে গেলো তখন
নানু বলল উনি ঘুম
থেকে জেগে দেখে ইয়া মোটা মোটা দুটি লোক
ওনার দুপাশে শুয়ে আছে। এর কয়েকদিন পর
আমি গেলাম আমার নানুকে দেখতে।
আমি আর নানু বসে বসে কথা বলছিলাম হঠাৎ
করে ঐ খাটটা অনেক জোরে নড়ে উঠলো।
আমি ভয় পেয়ে গেলাম কারন
ওখানে আমি আর নানু ছাড়া কেউ ছিলোনা।
আর নানুর পক্ষে এভাবে কিছু করা পুরোই
অসম্ভব ছিলো। নানুকে ব্যাপারটা জিজ্ঞেশ
করতেই নানু বলল এরকমভাবে প্রায়ই
নাকি খাটটা অনেক জোরে নড়ে উঠে।
যেনো অনেক ভারী কিছু এসে খাটে বসে।
ঘটনাটা সম্পুর্ণ সত্যি। বিশ্বাস অবিশ্বাস
আপনাদের কাছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now