বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চন্দ্র আরো একদিন এলো কিন্তু লক্ষ্মী সেবারও দেখা দিল না। চন্দ্র চিঠি লিখল। লক্ষ্মী উত্তর দিল না। লক্ষ্মীকে না বলে কলিকাতায় চলে যাওয়ার জন্য ক্ষমা চাইল তবুও লক্ষ্মী কিছুতেই নত হল না। একবার সেই পুকুর ঘাটে লক্ষ্মীকে পেয়ে চন্দ্র নিজেকে সঁপে দিল।
লক্ষ্মী বললো এই যে আমার হাত ধরলে এতে পাপ হল। আগে যদি কলঙ্কিত করতে, ওই বুকে একটুখানি যায়গা দিতে তবে আজ পাপ হতো না। সেটা থাকত তোমার অধিকার। এ কাজ আর ভুলেও যেন না কর। তবে আমি গলায় দড়ি দিব। চন্দ্র বিছানা নিলো। ম্যালেরিয়ায় নীল হয়ে গেল। বিদায়ের ক্ষণ বুঝতে পেরে লক্ষ্মীকে খবর পাঠাল।
পাঠশালার এক শিক্ষার্থী দুটো চিঠি নিয়ে এলো লক্ষ্মীর বাড়ি। একটি সযত্নে রাখা লক্ষ্মীর পত্র। যেটাতে সে শয্যা আশা করে চন্দ্রকে লিখেছিল। কি কারণে যেন আজো সেই চিঠিটি চন্দ্র আগলে রেখেছিল। অন্যটি চিঠিটি চন্দ্রের শেষ সাক্ষাৎ মিনতি, যাতে লেখা ‘একটি বার এসে দেখা দিয়ে যাও লক্ষ্মী’। হাতে হাতেই মাষ্টার মশাইয়ের জন্য উত্তর নিয়ে এলো বালক। এক লাইনের চিঠি লিখেছে লক্ষ্মী।
‘ভাব লক্ষ্মীকে ছেড়ে গেছ – মা লক্ষ্মীর আশ্রয় পেয়ো। প্রণাম।’
এই হল ভিন গাঁয়ের দেবদাস আর পার্বতীর গল্প। বেশি কিছু হয়তো বলার প্রয়োজন নেই। বালক ফিরে আসার আগেই তিনবার লক্ষ্মী লক্ষ্মী ডাক দিতে পেরেছিল বটে তবে চন্দ্রের সেই মুদিত নয়ন পদ্মের ন্যায় সশরীরে চিরকালের জন্য ডুবে গেল।
খবরটি রটে যেতে বেশি সময় নিলো না। কান্নাকাটি করবার তেমন কেউ বেঁচে ছিল না শুধু মাত্র পিসি আর তার দুটি সন্তান। পিতা মাতা গত হয়েছিল বছর দুয়েক আগে। একটি ছোট বোন ছিল সেও ম্যালেরিয়া আক্রান্ত হয়ে চলে গেছে। তবুও কোথা থেকে যেন প্রচণ্ড এক শব্দ ভেসে এলো। চন্দ্র চন্দ্র বলে কে যেন শব যাত্রাকে বিলম্বিত করে দিল।
শরত বাবু ঘটনাটি জানতে পারলে চন্দ্র-লক্ষ্মী নামে আর একটি অমর কাহিনী লিখে যেতে পারতেন। অথবা তার দেবদাস থেকেই শাখা গজিয়ে এ সমস্ত গল্প জন্ম নিচ্ছে হয়তো। কে জানে কোনটা সত্য।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now