বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যেই কথা সেই কাজ

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X ময়নাল বাবুর্চি খাবার পরিবেশনের সব ব্যবস্থা করে। ইউনিয়ন জুড়েই ময়নাল বাবুর্চির খুব সুনাম রয়েছে। যে কোন ধরনের অখাদ্যকে সুখাদ্য করতে তার জুড়ি নেই। শিশির খাবার পরিবেশনের জন্য সফিকের বাবার কাছে বেশ কয়েকজন দক্ষ মানুষ চায়। যাতে পরিবেশনে কোন প্রকার ত্রুটি না হয়। যেই কথা সেই কাজ। খাবার পরিবেশনের জন্য আগে থেকেই মানুষ সেটিং করা ছিল। এজন্য তাদের খুব একটা বেগ পেতে হল না। তবে রিয়াজুল সরকার আজকের খানির তদারকির ভার সফিক ও শিশিরের হাতেই দিলেন। অন্যান্যরা তাদের সহযোগিতায় থাকবে। ক্ষুধায় ক্লান্ত শ্রান্ত বর পক্ষের লোকেরা এতক্ষণে অনেকটা ঝিমিয়ে পড়েছিল। খাবার আসছে খবরটি শুনতেই ওদের মধ্যে প্রফুল্লতার জোয়ার বইতে শুরু করল। ক্ষুধার্ত বাঘ শিকার সামনে পেলে যেমন খুশি হয় তেমনি আর কি! যাহোক, খাবার পরিবেশন শুরু হল। প্রথমে সাধ্যমত পিঠা-পায়েস, এরপর পোলাও ভাত ইত্যাদি। পোলায়ের সাথে সবাইকে একটি করে রোস্ট পরিবেশন করা হয়েছিল। অবশ্য মাছ ও খাশির মাংসও ছিল। তাদের দক্ষ পরিবেশনায় নিখুঁতভাবেই খাওয়ার পর্ব শেষ হল। ঢেঁকুর তুলতে তুলতে, কেউ বা খিলাল করতে করতে বিশ্রাম কক্ষের দিকে গেল। রিয়াজুল সরকার বরপক্ষের মুরব্বী গোছের কয়েকজনকে ডেকে ভদ্রতাসুলভভাবে জিজ্ঞেস করল খাওয়া দাওয়ায় কোন ত্রুটি আছে কিনা। সবাই তৃপ্তির হাসি হেসে বলল- এমন খাওন খাওয়াইছেন বেয়াই হাতের মাজি গেরান বরি রইছে! কথাটি শোনামাত্রই জলিল সাহেবও ঈষৎ লজ্জাস্কর তৃপ্তির হাসি হাসলেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now