বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একরকম অন্যরকম

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X বন্ধু গেছে জাপানে পড়তে তাকে বলা হলো নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে তাতে পড়াশোনা এবং পরীক্ষা'র সময় কাজে আসবে . তো এক বছর শেষে . পরীক্ষার রেজাল্ট বের হলো ! সবাই পাশ কিন্তু বাংলাদেশী বন্ধু ফেইল করেছে ! স্যার এসে তাকে কিছু না বলে তার বন্ধুদের জিজ্ঞেস করলো, ' তোমরা কি বাংলাদেশী ছেলেটিকে যথাযথ সাহায্য করোনি ?' . বাংলাদেশী এবার দাঁড়িয়ে বললো, 'স্যার ওদের দোষ দিয়ে লাভ নেই ওদের নাম আর চেহারা মুখস্ত করতে করতে আমার এক বছর কেটে গেছে ! . চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিপদে পড়ে একটি চাকমা মেয়ে থেকে পনের টাকা রিক্সা ভাড়া নিয়েছিলাম ৷ পরের দিন ফেরত দিতে গিয়ে দেখি সে হতবাক ! কখন ধার দিলো তা ভাবছে ! বুঝলাম এই মেয়ে সেই মেয়ে না ! . মেয়ে এবার উল্টো প্রশ্ন করলো, যে মেয়েটি থেকে ধার নিয়েছিলেন তার চেহারা কেমন ? . পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন ছিলো এটি...... নির্বাক নয়নে সদ্য ক্রাশ খাওয়া ছেলের মতো তাকিয়ে ছিলাম ৷ মেয়েটি ভেবেছিলো প্রেমে পড়েছি কিন্তু না তার চেহারা মুখস্ত করছি ! পরের বার যেনো আর ভুল না হয় সেই জন্যে . বাসার পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বশান্তি প্যাগোডা হওয়ায় প্রায় সময় ওখানে ঘুরতে যেতাম ! একজন নতুন বন্ধু হলো ! ওসাছিং তিলকরত্ন প্রিয়তম নাম ! . প্রথম দিন, নাম কি ভাই ? 'ওসাছিং তিলকতম প্রিয়রত্ন ৷' . দ্বিতীয় দিন, ওয়াসিম না আপনার নাম ? . তৃতীয় দিন, কিছু না মনে করলে নামটি আবার বলবেন ? . এক বছর পর, ভাই আপনার নামটা হঠাৎ ভুলে গেছি একটু লিখে দিবেন ? . দুই বছর পর, ঐ মেয়েটা আপনার পুরো নাম জানতে চাইছে একটু বলবেন প্লিজ ? . আট বছর পর, নামটা কি 'ওসাছিং তিলকপ্রিয় প্রিয়তম' না 'ওসাছিং প্রিয়তম তিলকরত্ন' ছিলো কনফিউজড ! লেখা শেষ করে ফোন করবো ! . কেডিএস এক্সেসোরিজের প্যাকেজিং হেড 'মিঃ পারাকরামা' না 'মিঃ পাকরারামা' না 'মিঃ প্রাকরামা' তা চিন্তা করে এক বছর কাটিয়ে দিয়েছি ! যদি প্রমোশনের সময় তার নামের স্পেলিং জিজ্ঞেস করে তাহলে আমি শেষ !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now