বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি ব্রেকআপ এবং চুমুর গল্প

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অনেকদিন ধরে ওর সাথে কথা হচ্ছিলনা। হঠাৎ করেই আমার সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এলিজা। আজ সকালে হঠাৎ ওর ফোন - "এই তুমি আজ বিকেল সাড়ে চারটার মধ্যেই টিএসসির মোড়ে আসবা। অন্যান্য দিনের মতো এক মিনিটও দেরি করবানা। বুঝসো?" আমি কিছু বুঝে উঠার আগেই ফোনের লাইন কেটে গেল। আজ আর দেরি করলামনা । ঠিক সময়েই হাজির হলাম টিএসসির মোড়ে। ঝাড়া দেড়ঘণ্টা আমাকে বসিয়ে রেখে এলো ও। হাতে মিডিয়াম সাইজের একটা শপিং ব্যাগ । ঝড়ের মতো এসেই ব্যাগটি আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল - এই নাও তোমার দেওয়া সব গিফট্। টেডি বিয়ার, কফি মগ, চুলের ক্লিপ, কানের দুল সহ গত দুবছরে তোমার দেওয়া হাবিজাবি সব আছে। তোমার পরবর্তী প্রেমিকাকে দিয়ে দিও । টাকা বেঁচে যাবে তোমার। তোমার মতো উলুম্বুসের সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না । এই বলে যেই চলে যাওয়ার জন্য ঘুরল ও, পেছন থেকে জাপটে ধরলাম তাকে । বুকে টেনে নিয়ে ঐ জনারণ্যের মাঝেই তার ভেজা ঠোঁটে সময় নিয়ে গাঢ় একটি চুমু খেলাম। ফিসফিস করে তার কানের কাছে বললাম - গত দুবছরে তো কিছু শুকনো চুমু ছাড়া আর কিছুই দাও নাই। সময়ের অভাবে সবগুলো ফেরত দিতে পারলামনা। একটাতেই সব ঢেলে দেওয়ার চেষ্টা করলাম। তোমার যদি সময় হয় তবে একদিন এসে সবগুলোই নিয়ে যেও।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now