বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হাতি ও শেয়াল

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X অনেক দিন আগের কথা। এক বন থেকে একটা হাতি তাড়া খেয়ে আর এক বনে ঢুকলো। হাতিটার বিশাল শরীর, পা গুলো ভীষণ মোটা। ঐ হাতিটা যেইনা অন্য বনে ঢুকলো তখন থেকে ঐ বনে শুরু হলো তোলপাড়। গাতিকে দেখে বনের সবাই স্বাগত জানালো। কয়েকদিন পর হাতিটা এমন ভাব শুরু করলো যেনো সেই বনের রাজা। হাতিটি আস্তে আস্তে বনের পশুপাখির উপর নানা অত্যাচার শুরু করলো। বনের অন্য সব পশুপাখির মনে অশান্তি শুরু হলো। একদিন এক সন্ধায় বনের সব পশুপাখিরা একটা মিটিং করল। সেখানে বনের রাজা সিংহ বলল,তোমাদের ভেতরে সবথেকে চালাক যে সেই হাতিকে এই বন থেকে বের কোরবে। সবাই একজোগে বলল,শিয়াল আমাদের মধ্যে সবথেকে জ্ঞানী। এভাবে সব দায়িত্ব শিয়ালের উপর পড়লো। শিয়াল বুদ্ধি করতে লাগলো কি করা যায়। একদিন সে ভয়ে ভয়ে হাতির কাছে গেলো। বলল,আমরা বনের পশুপাখিরা সবাই আপনাকে এই বনের রাজা বানাতে চাই। সবাই আপনার জন্য নদীর ওপাড়ে বসে আছে। দয়াকরে আমার সাথে চলুন। হাতি বোকার মতো শিয়ালের সাথে সাথে গেলো। নদীতে শিয়াল ঝাপ দিয়ে সাতরাতে সাতরাতে ওই পারে চলে গেলো। হাতি এটা দেখে ভাবলো, ওইটুকু প্রনী সাতরিয়ে যদি ওপারে যেতে পারে তাহলে আমি পারবো না কেনো। এই বলে সে যেই নদীতে ঝাপ দিলো অমনি তলিয়ে মরলো। সবাই বলল,যেমন কর্ম তার তেমন ফল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

→ ***হাতির ভিতরে শেয়াল***

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now