বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঈদ মোবারক-

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X শত যোজনের কত মরুভূমি পারায়ে গো, কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো, বরষের পরে আসিল ঈদ! ভূখারীর দ্বারে সওগাত বয়ে রিজওয়ানের, কন্টক-বনে আশ্বাস এনে গুল-বাগের, সাকীরে ”জা’মের” দিলে তাগিদ! খুশীর পাপিয়া পিউ পিউ গাহে দিগ্বিদিক, বধু-জাগে আজ নিশীথ-বাসরে নির্নিমিখ্। কোথা ফুলদানী, কাঁদিছে ফুল! সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার, মনে পড়ে শুধু সোঁদা সোঁদা বাস এলো খোঁপার, আকুল কবরী উলঝলুল্!! ওগো কা’ল সাঁঝে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন্ মুজদা এনেছে, সুখে ডগমগ মুকুলী মন! আশাবরী-সুরে ঝুরে সানাই। আতর সুবাসে কাতর হ’ল গো পাথর-দিল্, দিলে দিলে আজ বন্ধকী দেনা—-নাই দলীল, কবুলিয়াতের নাই বালাই।। আজিকে এজিদে হাসেনে হোসেনে গলাগলি, দোজখে বেহেশ্তে ফুলে ও আগুনে ঢলাঢলি, শিরীঁ ফরহাদে জড়াজড়ি। সাপিনীর মত বেঁধেছে লায়লি কায়েসে গো, বাহুর বন্ধে চোখ বূঁজে বঁধু আয়েসে গো। গালে গালে চুমু গড়াগড়ি।। দাউ দাউ জ্বলে আজি স্ফুর্তির জাহান্নাম শয়তান আজ বেহেশ্তে বিলায় শরাব-জাম, দুশমন দোস্ত্ এক-জামাত! আজি আরাফাত্-ময়দান পাতা গাঁয়ে গাঁয়ে, কোলাকুলি করে বাদশা-ফকীরে ভায়ে ভায়ে, কা’বা ধ’রে নাচে ”লাত্-মানাত”।। আজি ইসলামী-ডঙ্কা গরজে ভরি’ জাহান, নাই বড় ছোট–সকল মানুষ এক সমান, রাজা প্রজা নয় কারো কেহ। কে আমীর তুমি নওয়াব বাদশা বালাখানায়? সকল কালের কলঙ্ক তুমি: জাগালে হায় ইসলামে তুমি সন্দেহ।। ইসলাম বলে, সকলের তরে মোরা সবাই, সুখ-দুখ সম-ভাগ ক’রে নেব সকলে ভাই, নাই অধিকার সঞ্চয়ের। কারো অখিঁ-জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবেদীপ? দু’জনার হবে বুলন্দ-নসিব, লাখে লাখে হবে বদনসিব? এ নহে বিধান ইসলামের।। ঈদ্-অল-ফিতর আনিয়াছে তাই নব বিধান, ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা করিবে দান, ক্ষুধার অন্ন হোক তোমার! ভোগের পিয়ালা উপচায়ে পড়ে তব হাতে, তৃষ্ণাতুরের হিসসা আছে ও পিয়ালাতে, দিয়া ভোগ কর, বীর, দেদারঅঅ বুক খালি ক’রে আপনারে আজ দাও জাকাত, ক’রো না হিসাবী, আজি হিসাবের অঙ্কপাত! একদিন কর ভূল হিসাব দিলে দিলে আজ খুনসুড়ি করে দিললগী, আজিকে ছায়েলা-লায়েলা-চুমায় লাল যোগী! জামশেদ-বেচে চায় শরাব।। পথে পথে আজ হাঁকিব, বন্ধু, ঈদ-মোবারক! আসসালাম! ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম! বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ। আমার দানের অনুরাগে-রাঙা ঈদগা’ রে! সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে— দেহ নয়, দিল হবে শহীদ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now