বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
--সমস্যা কি তোমার রাকিব? কল ওয়েটিং দেখার পরও এতবার কল করেছো কেনো কাল রাতে?
--তুমি কার সাথে কথা বলছিলা এতক্ষণ?
--তোমাকে কৈফিয়ত দিতে হবে?
--হ্যাঁ হবে।
--কেনো? তুমি আমার কে?
--আমি তোমার কে মানে?
--বাংলা বুঝোনা? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সো, নেক্সট টাইম যেনো আর কল না আসে।
--আজব! তোমার সাথে ব্রেকআপ হলো মাত্র কয়েকদিন। এই কয়েকটাদিনেই তুমি বদলে গেলে?
--বদলে না যাওয়ার কিছু নেই।
--বলবানা কার সাথে কথা বলছো?
--না, বলার মতো মানুষ হলেই তো বলতাম৷
--আমি শুনার মতো মানুষ না?
--না, আগে যা ই ছিলে এখন তুমি আমার কিছুই না। সো আর ডিস্টার্ব করবেনা।
--সত্যি বলতেছো?
--মিথ্যা বলতে যাবো কেনো?
--তোমার মনে পড়ে রুমি সেই দিনটার কথা, যেদিন আমরা প্রথম দেখা করেছিলাম?
মনে পড়ে আমাদের প্রথম হাত ধরে হাঁটার মুহূর্তটা? মনে পড়ে তোমাকে নিয়ে আমার পরিবারের কাহিনীটা? তোমাকে আমার পরিবার মেনে নিচ্ছিলো না৷ শুধু তোমার জন্য আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে ডিসিশন নিয়েছিলাম। আমার বাবা-মা কে কষ্ট দিয়েছিলাম। একসময় তুমিই আমাকে পাগলের মতো ভালোবাসতে। কথা না হলে অভিমান করতে, থাকতে পারতেনা। দুই বছরের সম্পর্কে তোমার সাথে কতোবার ব্রেকআপ হইছে তার হিসেব নেই। প্রথম প্রথম সিরিয়াস থাকলেও পরবর্তীতে ব্রেকআপ টা স্বাভাবিক হয়ে গিয়েছিলো। সর্বোচ্চ দুইদিন কথা না বলে থাকলেই তুমি কষ্ট পেতে খুব। অবশ্য আমিই কল করে ফিরে যেতাম তোমার কাছে আর তুমি ফ্যালফ্যালিয়ে কান্না করে বলতে "অনেক ভালোবাসি তোমাকে"। আর বলতে যতো বড় ব্রেকআপই হোকনা কেনো, তোমাকে যেনো কখনো দূরে ঠেলে না দেই। মনে পড়ে তোমার? নাকি অন্য রিলেশনে মত্ত হয়ে ভুলে গেছো সবই? হয়তো ভুলতেই পারো, কারণ কাউকে সত্যিকার ভালবাসলে ভোলা যায়না।
দুবছর সম্পর্কটা টিকে ছিলো দুজনের ভালবাসায়। আজ সব ভালবাসা আমার ঘাড়ে চেপে দিয়ে তুমি অন্য কারো সেটা মেনে নেই কি করে? মনে কি পড়ে সেই দিনটার কথা, যেদিন কান্না করে বলেছিলে পৃথিবীর সবকিছুর বিনিময়েও চাই তোমায়? খুব তো বলতে ভালবাসো, তার প্রমাণ হিসেবে কষ্টটাই দিলে?
--আচ্ছা সব দোষ আমার। আমাকে যতো খুশি অভিশাপ দাও।"তবুও প্লিজ আর কল করোনা। পারলে ক্ষমা করে দিও।
.
অতঃপর ফোনটা কেটে দিলো রুমি। রাকিব রুমির সম্পর্কটা দুবছর অতিক্রম করলো। দুবছরে ঝগড়া হয়েছে হাজার বার, ব্রেকআপ তো সাথে ছিলোই। তবে ভালবাসা যেখানে থাকে, ব্রেকআপ কোনো কাজেই লাগেনা। হঠাত করেই অন্য সংস্পর্শে বদলে গেছে রুমি, ইচ্ছে করেই ব্রেকআপ করে অন্য সঙ্গে মগ্ন সে। হয়তো ব্রেকআপ টাও এরই জন্য। তাই রাকিবের সব ভালবাসাকে ক্ষুণ্ন করে অন্য হাতে হাত মিলিয়ে এক পৃথিবী কষ্ট উপহার দিলো রাকিবকে। রুমি হয়তো ভেবেছে নিজের উপর সব দোষ নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার ধারণাটা সম্পূর্ণ ভুল। এপাশে চোখের অশ্রু আর সিগারেটের ধোঁয়ায় পরিবেশ টাও থমকে দাঁড়িয়েছে। পাগলের মতো ভালোবাসে বলেই কিছু বলতে পারছেনা। শুধু অশ্রুর সাথে কষ্টকে যোগ করেই সঙ্গী করে নিয়েছে রাকিব। যে ছেলেটার চোখ বেয়ে কখনো অশ্রু ঝরেনি, কাঁদতে হয়নি কখনো, আজ সেই ছেলেটাই কাঁদছে, অঝোরে কাঁদছে। চোখের জলে হয়তো রাকিবের প্রেমময় পৃথিবীটা ভেসে যাচ্ছে অশ্রুবন্যায়। রাকিবের অশ্রুবিন্দু গুলো নিশ্চুপ ভাবেই বলে যাচ্ছে.....
প্রিয় রুমি,
রাকিব তোমাকে অনেক বেশি ভালোবাসে, যে ভালবাসা টা পাওয়ার যোগ্য তুমি ছিলেনা। হয়তো এটা তারই ভুল। একটা অমানুষকেও ভালোবেসে মানুষ করা যায়, আর তুমি নারী হয়েও সর্বোচ্চ মায়াহীনতার পরিচয় দিলে। ভালোবাসার অভিনয় করে নষ্ট করে দিলে রাকিব নামের ছেলেটার জীবন। চোখে অশ্রু ঝরালে ইচ্ছে মতো। এতো বেশি ভালোবাসার পরও তুমি যেভাবে তাকে ছেড়ে গেলে, মনে রেখো এইরকমই একটা ঘটনা তোমার সাথেও ঘটবে। হয়তো এটা রাকিবের কাম্য নয়, তবে তার প্রতিটি অশ্রুকণা আর কষ্টের চোরাবালি গুলো শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে অভিশাপ দিয়েই যাবে। হয়তো রাকিব তোমাকে কখনো কিছুই বলবেনা, কারণ সে তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসে। ভুলে যেওনা রুমি, মানুষ না পারলেও সময় ঠিকই বদলা নিতে পারে। হয়তো রাকিব বদলা নিবেনা, কিন্তু সময় তোমাকে ছাড়বেনা। আজ অন্য যে ভালবাসায় মত্ত তুমি, সে ভালবাসা তোমার কাছে কতোদিন থাকবে জানিনা, তবে রাকিবের সমান করে হাজারটা মানুষও তোমাকে ভালোবাসতে পারবেনা। কারো স্বপ্ন ভেঙ্গে, মন ভেঙ্গে সুখী হওয়া যায়না রুমি। শুধু মনে রেখো কথা টা। তুমি আসলেই বোকা,এমন ভালবাসাকে মানুষ হাজার বছর সাধনা করেও পায়না, আর তুমি সস্তায় পেয়েও হারালে৷ রাকিবের প্রতিটা অশ্রুকণা, কষ্টের চোরাবালি আর সিগারেটের ধোঁয়ার পক্ষ থেকে তোমাকে ধিক্কার রুমি। তবে রাকিব টা তোমাকে খুব ভালোবাসে,........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now