বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হিমু,
তুই কোথায় থাকিস বল তো? তোকে খোঁজে খোঁজে আমি হয়রান। শোন, এই চিঠি পাওয়ামাত্র তুই বাসায় চলে আসবি। তোকে একটা মজার জিনিস দেখাব। (ততদিন এটা রাখতে পারি কি না, কে জানে!)
ইতি
তোর মাজেদা খালা
পুনশ্চঃ তুই কেমন আছিস?
.
প্রায় সারারাত হেঁটে মেসে ফিরলাম। হাতের ব্যাগ রাখতে যাব— দেখি টেবিলে সাদা খাম। খামের উপর লাল কলম দিয়ে লেখা 'জরুরি'। আমার কাছে আসা কোনো চিঠিতে যদি 'জরুরি' লেখা থাকে, তাহলে বুঝতে হবে এটা 'অজরুরি'। তবুও খামটা খুললাম। মাজেদা খালার চিঠি। সাথে একহাজার টাকার একটা নোট। চিঠির সাথে খালার টাকা দেওয়া— সেই দশ টাকা থেকে শুরু। পাঁচশো করে দিয়েছেন দীর্ঘদিন। আজ থেকে বোধহয় একহাজার শুরু। টাকাটা পকেটে (কদিন ধরে পকেটওয়ালা পাঞ্জাবি পরছি) রেখে বাথরুমে ঢুকলাম। আজকের দিনের পরিকল্পনা সাজিয়ে ফেলতে হবে। মাজেদা খালার 'জরুরি' নিয়ে টেনশন করার কিছু নেই। আজ অনেক কাজ। তাঁর বাসায় যাওয়া যাবে না।
.
প্রথমে দুপুর পর্যন্ত লম্বা একটা ঘুম দেওয়া যাক। তারপর বাকি পরিকল্পনা। .......
.
[হিমুর প্রতি ভালোবাসা থেকে গল্পটা তৈরি। কেউ হুমায়ূন আহমেদের লেখা মনে করে হোঁচট খাবেন না!]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now