বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চিনকী আস্তানা স্টেশনটা বেশ নির্জন। যখন ওখানে ট্রেনটা গিয়ে থামল তখন রাত সাড়ে দশটার মত বাজে। বাহিরে ঘুট ঘুটে অন্ধকার- তার মাঝে টিপটিপিয়ে বৃষ্টি। ছাতা আনা হয়নি। ব্যাগ হাতে প্লাটফর্মে নামার সাথে সাথে ভেজা শুরু করলাম। লোকাল ট্রেনে করে এসেছি বলে স্টেশনের বৃষ্টিতে নামা মাত্র মনে হল একটু শান্তি পেলাম। এতক্ষণ ট্রেনের টয়লেট বিহীন কামড়ায় মুরগীর খাঁচার মত অবস্থায় ছিলাম। বাংলাদেশের জনসংখ্যা যে বেশি সেটা লোকাল ট্রেনে উঠলেই বোঝা যায়। ঘামে পাঞ্জাবী পিঠের সাথে লেগে গেছে।
বৃষ্টির ঠান্ডা ফোঁটা গুলো গায়ে লাগতেই মনে হচ্ছে শান্তিতে ঘুম এসে যাবে। ব্যাগ হাতে হাটতে লাগলাম। হিঙ্গুলী গ্রামটা এখান থেকে আরো মাইল খানেক উত্তর-পূর্ব দিকে।
এত রাতে সেখানে যাওয়াটা সামান্য ঝামেলার মনে হল। একে তো ইলেক্ট্রিসিটি নেই এ অঞ্চলটায়, তার ওপর রাত দশটার পর রিক্সা-ভ্যান কোনোটাই যাবে না।
স্টেশন মাষ্টার আক্ষরিক অর্থেই মাছি মারা কেরানী গোছের লোক। দশটা প্রশ্ন করার পর একটা জবাব দেন। যাওবা দেন সেটা কাজে লাগার মত না।
মাষ্টার সাহেব ম্যাচের কাঠি দিয়ে খুব যত্নের সাথে কান খোঁচাচ্ছিলেন আমি যখন তার অফিসে ঢুকি। কেবল একটা হারিকেন জ্বলেছে। ময়লা হারিকেনের তেল যাই যাই অবস্থা, আলোই নেই।
“আসসালামুয়ালাইকুম, ভাই- হিঙ্গুলী গ্রামটায় যাওয়ার নিয়মটা বলতে পারবেন? এখানের কোনো রিক্সা-ভ্যান যাবে না বলছে।”
“উঁ?”
“হিঙ্গুলী যাওয়ার ব্যবস্থাটা কি?” ভাবলাম শুনতে পায়নি, তাই আবার বললাম।
“ঊঁ?” আবারো কোনো জবাব না দিয়ে বিদঘূটে শব্দ করলেন।
“ভাই আপনাকে কিছু জিজ্ঞেস করেছি।” সামান্য উষ্ণ গলায় বললাম।
কান চুলকাতে চুলকাতেই বেদম জোরে কেঁশে উঠলেন মাষ্টার সাহেব।
ম্যাচের ভাঙ্গা কাঠিটা চোখের সামনে এনে বিরক্ত চোখে তাকালেন আমার দিকে।
বাকি অংশটা কানের ভেতরে আটকা পড়েছে বোধ হয়। দেখলাম মাথা একপাশে কাত করে বার কয়েক ঝাঁকি দিলেন।
আমি গলা খাকারি দিলাম, “ ভাই? হিঙ্গুলী.........”
হাত তুলে থামিয়ে দিলেন, “ যে কোনো ভ্যান ধরে উইঠা যান, লয়া যাইবো। এখানে খাঁড়ায়া লাব নাই।”
একটা চিমটা বের করে কানের কাঠি নিয়ে ব্যস্ত হয়ে পরলেন।
বোঝাই গেল ভাঙ্গা কাঠি প্রায়ই কানে আটকা পড়ে তার, এবং সেটা উদ্ধার কাজেও সিদ্ধ হস্ত। কারণ আমি থাকা অবস্থাতেই কাঠিটা টেনে বের করলেন।
মুখে প্রশান্তির হাসি। আমি বেরিয়ে এলাম বিরক্ত হয়ে।
হাত ঘড়িতে রাত এগারোটা দশ বাজে। বৃষ্টির পরিমান বেড়েছে আরো অনেক।
এ বয়সে ভিজলে জ্বর আসতে সময় নেবে না। হিঙ্গুলী গ্রামটায় পৌছানো জরুরী। আগে যদি বুঝতাম এত রাত হবে, তাহলে আরো সকাল সকাল করে বের হতাম।
ভ্যান-রিক্সা কোনোটাকেই রাজী করাতে পারলাম না শত চেষ্টার পরেও।
শেষে মহা বিরক্ত হয়ে স্টেশনের একটা বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলাম সকাল হবার। এর বেশি আর কিছু করার নেই আমার।
রাত যত গভীর হয় স্টেশন তত বিচিত্র ভাবে জেগে উঠতে থাকে।
গাঁজা আর জুয়ার আড্ডা বসল সামনে একটা প্লাটফর্মে। ট্রেন আসলে স্টেশনটা জীবন্ত হয়, নয়ত মরার মত পড়ে থাকে।
গাঁজার আড্ডায় গান ধরেছে কয়েকজন, তাস খেলা চলছে। আমি দেখছি তা......
এক সময় ঝিমানির মত শুরু হল...... গাঁজার আড্ডার গানটা কানে বাজছে...... ক্রমশ চোখের পাতা ভারি হয়ে আসতে লাগল..... দূরে কোথাও ঘন্টা বাজছে...... অদ্ভূত শোনাছে শব্দটা... মনে হচ্ছে অনেক লোকজন কথা বলছে... তার মাঝ দিয়ে গানটা ঘুর পাঁক খাচ্ছে মাথার ভেতর...
“বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষি কেউ ছিলনা সে সময়......”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now