বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অল্প বয়সে প্রেম

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X যাদের নিয়ে এই গল্প টা প্রথমেই তাদের সম্পর্কে ধারণা দিয়ে নেই রাজু আহমেদ বয়স ১১ তিনি পঞ্চম শ্রেণির কুখ্যাত ছাত্র।।ইয়াসমিন হক উনার বয়স ১০বছর উনি চতুর্থ শ্রেণির ছাত্রী দুজনই একি স্কুলের স্টুডেন্ট আপাতত এদের সম্পর্কে এতটুকু জানালাম। . রাজু আজ মেয়েদের মত সময় নিয়ে একটু সাজুগুজু করে আয়নায় অনেক্ষণ নিজের দিকে তাকিয়ে রইল যেন সে নিজেই নিজের রুপ দেখে ঠাস্কি খেয়ে দাঁড়িয়ে আছে।।আজ তার ইয়াসমিন কে প্রপোজ করার কথা যদিও মেয়েটা বজ্জাতের হাড্ডি যত বার বলেছে আই লাভ ইউ মেয়েটা ততবার স্যার এর কাছে গিয়ে বলেছে আর স্যার তার বাপ-দাদার ১৬গুষ্টির নাম ভূলিয়ে দিয়েছেন।।আজ আরেকবার চেষ্টা করে দেখা যেতে পারে যদি কাজ হয় আরকি কবি কালী দাস বলেছেন "একবার না পারিলে দেখ শতবার" সে তো মাত্র ৩০/৩২ বার হবে ট্রাই করেছে।। . স্কুলে ঢুকেই রাজু ইয়াসমিনের সামনে গেল হাটু গেড়ে নায়ক স্টাইলে বলল, -ভালবাসি তরে তুই কি আমার হবি... -শালা কুত্তা তর কি লজ্জা বলতে কিচ্ছু নাই গতকাল স্যার এত মাইর দিল তারপরও তুই এত খবিস রয়ে গেলি।। -ভালবাসায় মাইর কাজে লাগে নাকি এখন বল তুই রাজি আছিস কিনা?? -এই ভালবাসার বুঝস কি?লাত্তি দিয়া দাঁত ফেলে দিব আমার কাছে যদি আর আসবি তাহলে আব্বুকে গিয়ে বলব।। -তাহলে কাজ তো সহজ হয়ে গেল ডাইরেক্ট বিয়ে।। -তর বিয়ে আমি বের করছি।। . পরের দিন সকালে ইয়াসমিনের বাপ মসদ্দর সাহেব রাজুরে ক্রিকেট খেলতে দেখে ডাক দিলেন, -এইই তর নাম কিতা(কি?)(সিলেটি শব্দ) -আসসালামু আলাইকুম চাচা।।আমার নাম রাজু। -তর বাপের নাম কিতা? -জমির আলী... -তুই জমিরের ফুয়া(সিলেটি শব্দ) হুন তুই আমার ফুরির লগে লাগরে কেনে? -আমি কোথায় লাগলাম।। -তুই হুনলাম তাইরে ভালবাসস... -না মানে.. -তর মানে বার(বের) কররাম... . অতঃপর আছদ্দর সাহেব বেচারা রাজুরে এক কিঃমি দৌড়ে ধরে এমন পিঠানি দিছেন যে ভবিষ্যৎ এ ভালবাসা কি সেটাই ভূলে যাবে কিন্তু না রাজু হাল ছাড়ার ছেলে না সে কালী দাসে বিশ্বাসী স্টুডেন্ট। সে ঠিকি পরের দিন স্কুলে ইয়াসমিনের সামনে গেল... -এই শোন তর বাপে আমার মারছে দেখিস তর বাপরে আমি হউর(শ্বশুর) বানাইমু।। -এই তর কি লজ্জা শরম কিচ্ছু নাই।। -না নাই দেখিস বানাইমু যে বানাইমু ওউ।।তর বাপরে হউর বানাইয়া তর বাপর সব তা যৌতুক নিমু।। . সেইদিনও আবার ইয়াসমিন তার বাবাকে রাজু সাহবের শ্বশুর বানানোর কথা বলল এইটা শোনে রেগে মেগে আগুন হয়ে আছদ্দর সাহেব রাজুর বাপের কাছে গিয়ে ছেলের কু-কীর্তি বললেন সব কিছু শোনে রাজুর বাপ জমির আলী ছেলে কে আবার কিছু উত্তম মাধ্যম দিয়ে ইয়াসমিন ও ইয়াসমিনের বাপের পায়ে ধরিয়ে মাফ চাওয়ালেন।। . শেষে রাজুকেই স্কুল ছাড়া করলেন জমির আলী তিনি বুঝলেন যে ছেলে এইখানে থাকলে মানুষ হবেনা তাই তিনি ছেলেকে খালার বাসায় রেখে শহরে পড়ানোর জন্য পাঠিয়ে দিবেন বলে ঠিক করলেন।।গ্রাম ছেড়ে শহরে যাওয়ার দিন রাজু আবার ইয়াসমিনের কাছে গেল -ইশ তর কপাল খারাপ..(রাজু) -ওয়(হ্যাঁ) খারাপ তাতে তর কিতা...(ইয়াসমিন) -আমার মত জামাই আর পাইতে নায়।। -দূর হ... -অবশ্য আব্বায় ভাবরা যে আমি এখান থাকি গেলে সমস্যা শেষ আরে আমি যে স্কুলে যাইরাম ওইখানে তর থাকি সুন্দর সুন্দর পুরিন(মেয়ে) আছে অতার লগে(তাদের) লাইন(প্রেম) করমু।। -যা কর গিয়া... -দেখিস সামনের বছর অউ আমি আমার গার্লফ্রেন্ড লইয়া(নিয়ে) আইমু(আসব)।।তর সামনে নাচমু।। -লগে দেখিস বাচ্চা কাচ্চাও নি আনতে পারছ.... . অতঃপর রাজু সাহেব গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে এক বুক ব্যাথা নিয়ে চললেন অবশ্য এখন শহরের মেয়েদের অবস্থা কি হয় সেটাই ভাববার কথা।।। . (ইহা কোন গল্প নহে ইহা ১০০% সত্য ঘটনা অবশ্য নাম গুলা সত্য নহে বাকি সব সত্য আর সম্পূর্ণ কথা বার্তা সিলেটি ভাষায় ছিল আমি সেটাকে আপনাদের বুঝার স্বার্থে অর্ধেক সিলেটি করে দিয়েছি) . লিখা-Ahmed Fahim(Fahim Ahmed Pappu)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৭ জন


এ জাতীয় গল্প

→ অল্প বয়সে প্রেম (শেষ পর্ব)
→ অল্প বয়সে প্রেম (পর্ব ২)
→ অল্প বয়সে প্রেম (পর্ব ১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now